শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Buffalo Rescued | পাচারের আগে ৪২টি মহিষ উদ্ধার, গ্রেপ্তার ২

শেষ আপডেট:

বক্সিরহাট: অসমে পাচারের পথে কন্টেইনার বোঝাই ৪২টি মোহিষ উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ। অবৈধভাবে মহিষ পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তুফানগঞ্জ-২ ব্লকের রামপুর-১ গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গা পাকরি অসম-বাংলা সীমানা নাকাচেকিং পয়েন্টে এলাকায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসমে প্রবেশের পথে একটি কন্টেইনার আটক করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। তল্লাশি চালিয়ে ওই কন্টেইনার থেকে উদ্ধার হয় ৪২টি মহিষ। মহিষ পরিবহণের বৈধ নথি দেখাতে না পারায় চালক মোজাফফর ও খালাসি এমডি সুবের নামে বিহারের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিহারের ডালখোলা থেকে মহিষগুলি পাচারের উদ্দেশ্যে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল বলেই প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে। সরকারি আইনজীবী সঞ্জীব কুমার বর্মন জানান, ধৃতদের এদিন তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে তোলা হয়েছে। তাদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Ratua Murder | বন্ধুকে মেরে দেহ কুয়োয়, জগবন্ধুটোলা গ্রামের ঘটনায় গ্রেপ্তার ৩ কিশোর

শেখ পান্না, রতুয়া: ঝগড়া থেকে মারামারি। মারতে মারতে একেবারে...

পঞ্চদশ অর্থ কমিশনের টাকা 

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: পরিস্রুত পানীয় জল এবং স্যানিটেশনের কাজ...

Bratya Basu | দুর্নীতি করলে কাউকে রেয়াত নয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে হুঁশিয়ারি ব্রাত্যর  

রাহুল দেব, রায়গঞ্জ: ‘দুর্নীতি করলে কাউকে রেয়াত করা হবে...

Kaliachak | লক আপে নির্যাতন, থানায় আটকে সুচের খোঁচা  

সেনাউল হক, কালিয়াচক: বৃদ্ধ পাঁপড় বিক্রেতাকে খুনের মামলায় জড়িত...