ঘুমিয়ে আছে বিক্রম, সেই ছবি তুলে ইসরোকে পাঠাল চন্দ্রযান ২-এর অরবিটার  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চাঁদের দক্ষিণ মেরুতে এখন গভীর রাত। তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে। নিজের কাজ সম্পন্ন করে শান্তিতে ঘুমোচ্ছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। সেই ঘুমন্ত বিক্রমেরই ছবি তুলে ইসরোর বিজ্ঞানীদের কাছে পাঠাল চন্দ্রযান ২-এর অরবিটার। ২২ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণমেরুতে ফের সূর্য উঠবে। সেই দিন আদৌ বিক্রমের ঘুম ভাঙবে কিনা, তা নিয়ে সন্দিহান ইসরোর বিজ্ঞানীরা।

চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইসরোর বিজ্ঞানীরা ঘুম পাড়িয়ে দেয় ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানকে। ল্যান্ডার বিক্রমকে ঘুম পাড়ানোর আগে গত ৪ সেপ্টেম্বর একটি ভিডিয়ো পোস্ট করে ইসরো জানায়, ইঞ্জিন চালু করে চাঁদের মাটি থেকে শূন্য ওড়ানো হয় বিক্রমকে। সেই ল্যান্ডারকে প্রায় ৪০ সেন্টিমিটার উচ্চতায় উঠে আগের জায়গায় থেকে প্রায় ৩০ থেকে ৪০ সেন্টিমিটার দূরে সফল ভাবে অবতরণ করে বিক্রম। এই পরীক্ষা সফল হওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, এই পরীক্ষা করার প্রাথমিক ভাবে কোনও পরিকল্পনা ছিল না ইসরোর। এভাবে চাঁদের মাটি থেকে কোনও মানবহীন যান ‘টেক-অফ’ করেনি। এই আবহে এই পরীক্ষা যুগান্তকারী বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী।

প্রসঙ্গত, এই প্রথম কোনও দেশের মহাকাশযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। বর্তমানে চাঁদের দক্ষিণমেরু অন্ধকারাচ্ছন্ন। ইসরো আগেই জানিয়েছিল, চাঁদের দক্ষিণ মেরুতে অন্ধকার নামার পর থেকেই আর কাজ করতে পারবে না ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। এই পরিস্থিতিতে প্রজ্ঞানকে আগেভাগেই ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। আর বিক্রমকে ঘুম পাড়ানোর আগে ফের পরীক্ষায় বসায় ইসরো।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tapsia fire | তপসিয়ায় বহুতলে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু ২ জনের, আশঙ্কাজনক ৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল...

Nishith Pramanik | মেসিকাণ্ডের তদন্তে ফাইল তলব নিশীথের! অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে নতুন সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে পালাবদলের পরেই এবার ক্রীড়া...

Chief Secretary Manoj Agarwal | ‘শিরদাঁড়া শক্ত করে কাজ করুন’, নবান্নে সচিবদের কড়া বার্তা নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়ালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নবান্নের অন্দরে প্রশাসনিক পেশাদারিত্ব ফেরাতে...

Bihar Minister education row | “মেয়েদের পড়ার দরকার নেই!” বিহারের শিক্ষামন্ত্রীর মন্তব্যে দেশজুড়ে তোলপাড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একদিকে যখন কেন্দ্রের মোদি সরকার...