প্রজ্ঞানের পর এবার চাঁদের বুকে ঘুমে আচ্ছন্ন ল্যান্ডার ‘বিক্রম’

শেষ আপডেট:

বেঙ্গালুরু: রোভার প্রজ্ঞানের পর এবার ল্যান্ডার ‘বিক্রম’। চাঁদের মাটিতে ঘুম পাড়িয়ে দেওয়া হল তাকেও। অফ করে দেওয়া হয়েছে বিক্রমের সমস্ত সুইচ।

এদিকে স্লিপ মোডে যাওয়ার আগেও অসাধ্য সাধন করে দেখিয়েছে বিক্রম। রবিবার চাঁদের ল্যান্ডিং পয়েন্ট অর্থাৎ শিবশক্তি পয়েন্ট থেকে বিরাট লাফ দিয়েছে সে। ৪০ সেন্টিমিটার জাম্প করে নিজের অবস্থান থেকে দূরে গিয়ে আবারও একবার সফট ল্যান্ডিং করেছে সে। একগুচ্ছ গুরুত্বপূর্ণ তথ্যও সে পাঠিয়েছে ইসরোকে। ইসরোর তরফে এক্স হ্যান্ডেলে সোমবার ল্যান্ডার বিক্রমের এই লম্ফঝম্ফের ভিডিও পোস্ট করা হয়েছিল।

দুপুরে দ্বিতীয় পোস্টে ইসরো জানাচ্ছে, এদিন সকাল ৮টা নাগাদ ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমকে। স্লিপ মোডে যাওয়ার আগে বিক্রমের ChaSTE, RAMBHA-LP এবং ILSA পেলোডগুলি সক্রিয় ছিল। লাফ দেওয়ার পর নতুন লোকেশনে নিয়ে একাধিক তথ্য সংগ্রহ করে ফেলেছে এই পেলোডগুলি। যা ইতিমধ্যেই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে সে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...

Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘দেশপ্রেম’ ও ‘স্বদেশি’ মন্ত্রের...

RG Kar case | আরজি কর কাণ্ডে নয়া মোড়! নির্মল ঘোষসহ ৩ জনের গ্রেপ্তারের দাবিতে আদালতের দ্বারস্থ অভয়ার মা, ৫ জুন পরবর্তী শুনানি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের লড়াই...