শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

খুনের ঘটনায় এখনও অধরা দোষীরা! প্রতিবাদে টায়ার জ্বালিয়ে অবরোধ, ধুন্ধুমার

শেষ আপডেট:

সামসী: গত ২৯ অগাস্ট মালতিপুরের জালালপুর চৌরঙ্গীপুর মোড় সংলগ্ন এলাকায় জমি বিবাদের জেরে গুলিতে খুন হয়েছিলেন এক যুবক। ঘটনায় এখনও পর্যন্ত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও বাকিরা এখনও অধরা। এতে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হলেন মৃতের পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা। মঙ্গলবার বাকি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গ্রামীণ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন কয়েকশো মানুষ। পাশাপাশি, জালালপুর পুলিশ ক্যাম্পে চড়াও হয় ক্ষুব্ধ জনতা। এদিন এই বিক্ষোভে যোগ দেয় এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারাও।

এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশ ক্যাম্পে চড়াও হন। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করেন তাঁরা। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি জড়িয়ে পড়েন তাঁরা। মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় জালালপুর। পরে বিক্ষোভকারীরা গ্রামীণ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের শামিল হন। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছোয় চাঁচল থানার পুলিশবাহিনী। নামানো হয় র‍্যাফও। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Bratya Basu | দুর্নীতি করলে কাউকে রেয়াত নয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে হুঁশিয়ারি ব্রাত্যর  

রাহুল দেব, রায়গঞ্জ: ‘দুর্নীতি করলে কাউকে রেয়াত করা হবে...

Kaliachak | লক আপে নির্যাতন, থানায় আটকে সুচের খোঁচা  

সেনাউল হক, কালিয়াচক: বৃদ্ধ পাঁপড় বিক্রেতাকে খুনের মামলায় জড়িত...

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...

Raiganj | স্ত্রীর পরকীয়া! প্রেমিককে পুলিশে দিলেন স্বামী

রায়গঞ্জ: স্ত্রীর সঙ্গে সম্পর্ক রয়েছে জানতে পেরে শুক্রবার রাতে...