‘ভোট হিংসায় মৃত ১৯’, সকলকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মমতার

শেষ আপডেট:

কলকাতা: পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা সামনে এসেছে। চলেছে গুলি, বোমাবাজিও হয়েছে। প্রাণহানির ঘটনাও ঘটেছে। নির্বাচন মিটতেই বুধবার ভোট হিংসায় নিহতদের পরিবারের পাশে থাকার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দল নির্বিশেষে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেন তিনি।

এদিন নবান্নের সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, ‘সব মৃত্যুই দুঃখজনক। ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। ১৯ জনের মধ্যে আমাদের দলেরই ১০-১২ জনের মৃত্যু হয়েছে।’ পাশাপাশি তিনি বলেন, ‘সব মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। আমি দুঃখপ্রকাশ করছি। আমাদের সরকার সব মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করবে। পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে।’

এদিন ভোট নিয়ে বিজেপিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিরোধী থাকাকালীন শুধু মার খেয়েছি। বিজেপি ক্ষমতায় আসা থেকে উগ্র বিদ্বেষমূলক মনোভাব দেখিয়েছে। আমি অপরাধ করলে শাস্তি দিন। কিন্তু এত কুৎসা কেন? আমি গরিব পরিবারের সন্তান বলেই কি এরকম? আমার অপরাধ থাকলে শাস্তি দিন, মা-মাটি-মানুষের শাস্তি মাথা পেতে নেব’। এদিন সরকারি কর্মীদেরও নিশানা করেন মমতা। তাঁর কথায়, ‘ভোট কর্মীদের স্বাক্ষরের অভাবে বাতিল হয়েছে একাধিক ভোট, দোষ কার?’ তিনি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কেন ভাঙড় অশান্ত হল?’ আরাবুল আদতে হারেনি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দেখানো হয়েছে আরাবুল হেরেছে। সব জেনেও তৃণমূল কিছু বলেনি।’ এবারের ২১ জুলাইয়ে সেলিব্রেশন নয়, মৃতদের জন্য, শহিদ পরিবারের জন্য বেলা ১২ টায় শহিদ দিবস পালনের কথা জানালেন মমতা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Rabindranath Tagore relevance in modern world | পথ প্রদর্শক হিসেবে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক? কবির জন্মদিনে মনোজ্ঞ আলোচনায় বিশিষ্টরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমান বিশ্বের অস্থিরতা আর যান্ত্রিকতার...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Khokon Das Viral Audio | ‘আমিও এখন বিজেপি নেতা’! প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের অডিও ভাইরাল হতেই শোরগোল বর্ধমানে

বর্ধমান: বিধানসভা ভোটের ফল বেরোতেই ভোলবদল? বর্ধমান দক্ষিণের সদ্য...