Dead body recovered | পাটখেত থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ

শেষ আপডেট:

বালুরঘাটঃ পাটখেত থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় যুবকের পচাগলা দেহ। শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের চকফরিদ এলাকায়৷ ইতিমধ্যে মৃতের শরীরে পচন ধরে গিয়েছে। এদিন সকালে পচা দুর্গন্ধ বেরোলে পাটখেতে যেতেই অজ্ঞাত পরিচয় যুবকের দেহটি নজরে আসে স্থানীয়দের। মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহটি জেলা হাসপাতালে পাঠায় বালুরঘাট থানার পুলিশ। এদিকে মৃতের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান যুবকের মৃত্যু গতকাল বা পরশু হয়ে থাকতে পারে। অত্যধিক গরমের কারণেই দেহে পচন ধরেছে৷

এদিকে, শুক্রবার সকাল থেকেই নিখোঁজ এলাকারই এক যুবক। দেহটি সেই যুবকের কিনা, তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Hili | শতাব্দী প্রাচীন প্রথা মেনে হিলির জমিদার বাড়ির বাৎসরিক চামুণ্ডা কালী পুজো, ভক্তের ঢল যমুনা পাড়ে

হিলি: কেউ ধূপকাঠি ঘুরিয়ে প্রার্থনা করছেন, কেউ নিজের সন্তানকে...

CBSE Three Language Formula | সিবিএসই স্কুলে এবার ৩টি ভাষা শেখা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ মেনেই...