‘পুলিশ অনুব্রতর পকেটে’, সুপ্রিম কোর্টে আবারও কেষ্টর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৩ তিহার জেলেই কাটাতে হবে অনুব্রত মণ্ডলকে। মঙ্গলবার ফের সুপ্রিম কোর্টে পিছোল তাঁর জামিনের আবেদনের শুনানি। আগামী বছর ২২ জানুয়ারি হবে মামলার শুনানি। চার্জ গঠনের আগে জামিন মামলার শুনানি নয় বলেই জানাল দেশের শীর্ষ আদালত।

এদিন ছিল গরুপাচার সংক্রান্ত সিবিআই মামলার শুনানি। শুনানিতে অনুব্রতর আইনজীবি মুকুল রোহতগি বলেন, ‘এই মামলার মূল অভিযুক্ত, যাকে সিবিআই কিংপিন হিসাবে চিহ্নিত করেছে সেই এনামুল হকও জামিন পেয়ে গিয়েছেন। কিন্তু ১৭ মাস ধরে জেলে আছেন অনুব্রত। পাঁচটি চার্জশিট ফাইল করা হয়েছে। এখনও ট্রায়াল শুরু হয়নি।’

পাল্টা অনুব্রতর জামিনের আবেদনের বিরোধিতা করে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বলেন, ‘জেলায় রাজার মতো থাকেন অনুব্রত। পুলিশ তাঁর পকেটে। জামিনের জন্য আদালতের স্পেশাল জাজকে ভয় দেখিয়ে চিঠি পাঠানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।’

সবটা শুনে সুপ্রিম কোর্ট জানায়, আগে চার্জ গঠন করা হবে তারপর দেখা হবে জামিনের বিষয়। অতএব এই বছর আর জেলের বাইরে বেরোন হচ্ছেনা কেষ্টর।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য প্রশাসনে নতুন জমানার ছাপ...

Annapurna Bhandar | ১ জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে সংশয়ের অবসান। ১ জুন...