শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Madhyamik Result | প্রাপ্ত নম্বর ৬২৬, ভালো রেজাল্ট করে তাক লাগাল কৃষকের মেয়ে দেবপ্রিয়া

শেষ আপডেট:

তুফানগঞ্জ: বাবা কৃষিকাজের সঙ্গে যুক্ত। মা গৃহবধূ। পরিবারের আর্থিক সমস্যা থাকলেও তার লেখাপড়ার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। মাধ্যমিকে(Madhyamik Result) ৬২৬ নম্বর পেয়ে স্কুলের মুখ উজ্জ্বল করেছে দেবপ্রিয়া রায়। তার নজরকাড়া ফলে হাসি ফুটেছে পরিবারের সদস্যদের মুখেও। তার বাড়ি মারুগঞ্জের অয়রাণী চিথলিয়া হলেও মামার বাড়ি ভেলাপেটা থেকেই পড়াশোনা করে। সে ভেলাপেটা হাইস্কুলের ছাত্রী। দেবপ্রিয়া জানায়, তুফানগঞ্জ মহকুমাতেই বিজ্ঞান শাখায় ভর্তি হবে। ভবিষ্যতে অঙ্কের লেকচারার হবে।

দেবপ্রিয়ার বাবা প্রহ্লাদ রায় কৃষিকাজ করেই সংসার চালান। মা মঞ্জু সরকার রায় গৃহবধূ। বাবার সঙ্গে মাও কৃষিকাজে সহযোগিতা করে থাকেন। মঞ্জু জানান, আর্থিক সমস্যার কারণে পর্যাপ্ত টিউশন দিতে পারিনি। তাহলে হয়তো আরও বেশি নম্বর পেত। সে নিজেই ঠিক করবে ভবিষ্যতে কী নিয়ে পড়বে। উচ্চশিক্ষায় আর্থিকভাবে সরকারি সুযোগ সুবিধা পেলে খুব ভালো হত।

ভেলাপেটা হাইস্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ দাস বলেন, ‘দেবপ্রিয়া আগাগোড়াই মেধাবী। ও যে ভালো ফল করবে আমরা আগে থেকেই জানতাম। ও অনেকদূর এগিয়ে যাক এই আশা করছি।’ দেবপ্রিয়া দিনে ৫-৬ ঘণ্টা পড়াশোনা করার পাশাপাশি আঁকা, নাচ গানের চর্চা করে। তার কথায়, ‘আমার এই রেজাল্টের পেছনে পরিবার, স্কুলের শিক্ষকদের যথেষ্টই অবদান রয়েছে।’ তার প্রাপ্ত নম্বর বাংলায় ৯০, ইংরেজিতে ৭৭, অংকে ৯৭, ভৌতবিজ্ঞানে ৮২, জীবনবিজ্ঞানে ৯৬, ইতিহাসে ৯০, ভূগোলে ৯৪ ।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

পঞ্চদশ অর্থ কমিশনের টাকা 

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: পরিস্রুত পানীয় জল এবং স্যানিটেশনের কাজ...

Bratya Basu | দুর্নীতি করলে কাউকে রেয়াত নয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে হুঁশিয়ারি ব্রাত্যর  

রাহুল দেব, রায়গঞ্জ: ‘দুর্নীতি করলে কাউকে রেয়াত করা হবে...

Kaliachak | লক আপে নির্যাতন, থানায় আটকে সুচের খোঁচা  

সেনাউল হক, কালিয়াচক: বৃদ্ধ পাঁপড় বিক্রেতাকে খুনের মামলায় জড়িত...

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...