মিষ্টির দোকানে গ্যাস লিক করে বিপত্তি, মৃত্যু দুই কারিগরের, অসুস্থ ৬

শেষ আপডেট:

দুর্গাপুর: বড়দিনের সকালে মর্মান্তিক ঘটনা! মিষ্টির দোকানে গ্যাস লিক করে বিপত্তি। মৃত্যু হল ২ কারিগরের। সোমবার দুর্গাপুরের বিজোনের উইলিয়াম কেরি মোড়ের সামনে একটি মিষ্টির দোকানে ঘটনাটি ঘটে। অসুস্থ অবস্থায় শোভাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৬ জন। মৃত ও অসুস্থরা সবাই বাঁকুড়া জেলার বেলেতোড়ার বাসিন্দা।

অন্যদিনের মতো গতকাল রাতে মিষ্টির দোকানে ঘুমোচ্ছিলেন আটজন কারিগর। সেইসময় এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এদিন ভোররাতে ওই কারিগরদের মধ্যে একজন ফোন করেন দোকান মালিক মিলন মণ্ডলকে। তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর অচৈতন্য অবস্থায় আটজনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৬ জন অসুস্থ অবস্থায় ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dilip Ghosh | ঝাড়গ্রামের ‘দামাল ছেলে’ আজ বাংলার মন্ত্রী! টিভিতে দিলীপের শপথ দেখে চোখে জল অশীতিপর মায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাইশ বছর বয়সে ঘর ছেড়েছিলেন...

New CM Advisor | টিম শুভেন্দু রেডি! কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত এবার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ব্যক্তিগত সচিব কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী...

Madhyamik Result 2026 | পাথর খাদান থেকে সাফল্যের শিখরে! আসানসোলের ২০ শ্রমজীবী কন্যার অসাধ্য সাধন

আসানসোল অন্ধকার থেকে আলোয় ফেরার এক অনন্য নজির গড়ল...

Punjab Minister Arrested | অর্থপাচার মামলায় ইডির জালে পঞ্জাবের মন্ত্রী! প্রতিহিংসার অভিযোগে সরব কেজরিওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নিশানায়...