রাজ্যে ‘পিস ট্রেন’ চালানোর প্রস্তাব রাজ্যপালের, চটে লাল তৃণমূল   

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজভবনে পিস রুম আগেই চালু করেছেন রাজ্যপাল, এবার তিনি আরও একধাপ এগিয়ে রাজ্যে ‘পিস ট্রেন’ চালানোর অনুরোধ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রীকে। রবিবার শিয়ালদা স্টেশনে ‘অমৃত স্টেশন’ প্রকল্পের উদ্বোধনে রাজ্যের দুর্নীতি ও হিংসা নিয়ে মন্তব্য রাখতে গিয়েই রেলমন্ত্রীকে এই অনুরোধ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেন্দ্রের মঞ্চে রাজ্যের সমালোচনা করায় রাজ্যপালকে আক্রমণ করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, কোনও উচ্চপদ পকোয়ার আশা থেকেই রাজ্যকে বারবার আক্রমণ করছেন রাজ্যপাল।

রবিবার সকালে শিয়ালদা স্টেশনে ‘অমৃত স্টেশন’ প্রকল্পের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের তিনটি ট্রেন দরকার। একটি কিশান এক্সপ্রেস। যাতে করে কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে আসতে পারবেন। একটি কালচার অন হুইল ট্রেন। যা রাজ্যের উর্বর সংস্কৃতি সম্পর্কে সবাইকে আরও সমৃদ্ধ করবে। রাজ্যের সব থেকে বড় ২ শত্রু হচ্ছে হিংসা ও দুর্নীতি। তাই একটি পিস ট্রেন চালানোর জন্য আমি রেলমন্ত্রীকে অনুরোধ করব। যেটি শিয়ালদা থেকে যাত্রা শুরু করে নিউ জলপাইগুড়ি হয়ে দার্জিলিং পর্যন্ত যাবে।’

রাজ্যপালের মন্তব্যের কড়া ভাষায় সমালোচনা করেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। টুইটারে তিনি লিখেছেন, বাম জমানায় রাজ্যের কী অবস্থা ছিল রাজ্যপালের সেই খোঁজ নেওয়া উচিত। অন্যান্য বিজেপিশাসিত রাজ্যে কী পরিস্থিতি সেটাও জানা উচিত তাঁর। কেন্দ্রের অনুষ্ঠানে রাজ্যের বিরুদ্ধে এই ধরণের মন্তব্য কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। জগদীপ ধনখড়ের মতো আরও উচ্চ পদ পাওয়ার লোভে উনি এই সব করছেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Suvendu Adhikari | হিমন্তের শপথে আমন্ত্রিত শুভেন্দু, আগামীকালই অসমে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের রাজ্য অসমে (Assam)...

Mothabari Case | মোথাবাড়ি-কাণ্ডে এনআইএ-কে ডেডলাইন দিল সুপ্রিম কোর্ট! ২ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মালদার মোথাবাড়িতে এসআইআরের (SIR) কাজে...

Abhishek Banerjee | ‘ডবল ইঞ্জিন নয়, ডবল ইঞ্জিন ডিজাস্টার!’ খেজুরি কাণ্ডে নতুন বিজেপি সরকারকে তীব্র আক্রমণ অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে সরকার পরিবর্তনের পরেও ভোট-পরবর্তী...