‘কুন্তলকে চিনতাম না, স্রেফ দলের কর্মী হিসেবেই মুখচেনা’, বিস্ফোরক দাবি সায়নীর   

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইডির জেরায় বিস্ফোরক দাবি সায়নীর! কুন্তল ঘোষকে ব্যক্তিগত ভাবে চিনতাম না, সেরকম কোনও পরিচিতিও ছিল না। কুন্তল ঘোষকে স্রেফ দলের কর্মী হিসেবেই মুখচেনা। সায়নীর এমন মন্তব্যে অবাক হয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার  আধিকারিকরা।

নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ। কুন্তলকে জিজ্ঞাসাবাদ করেই সামনে আসে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের। অভিযোগ ওঠে নিয়োগ দুর্নীতির অর্থেই কুন্তলের কাছ থেকে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট নিয়েছেন অভিনেত্রী। বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে কুন্তল সায়নীকে পাশাপাশি দেখাও যায়। গত মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে তলব করে ইডি। শুক্রবার সায়নী হাজিরা দেন ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার ইডির জেরার মুখে তিনি দাবি করেন কুন্তল ঘোষকে ব্যক্তিগত ভাবে চিনতেন না, সেরকম কোনও পরিচিতিও ছিল না। কুন্তল ঘোষকে স্রেফ দলের কর্মী হিসেবেই তাঁর মুখচেনা।যা শুনে রীতিমতো ‘থ’ বনে গিয়েছেন দুঁদে গোয়েন্দারাও৷ সায়নীর দাবি ছানবিন করতেই ফের আগামী ৫ জুলাই নেত্রী-অভিনেত্রীকে তলব করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা৷ সেদিন আয়ের যাবতীয় নথিপত্রও নিয়ে আসতে বলা হয়েছে৷

সূত্রের খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের গ্রেপ্তারের পরই একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে তদন্তকারী সংস্থার কাছে৷ ইডির দাবি, কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিয়োগ দুর্নীতির ৬.৫ কোটি টাকা সরানো হয়েছিল। সেই টাকা সরানো হয়েছিল বিভিন্ন অ্যাকাউন্টে। সেই সূত্রেই উঠে এসেছে অভিনেত্রী তথা তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষের নাম৷

শুক্রবার ইডির জেরার মুখে সায়নী যদিও দাবি করেছেন, তাঁর বিপুল সম্পত্তির একটা বড় অংশই কিনেছেন ব্যাঙ্কের ঋণের টাকায়৷ এরপরই যাবতীয় নথি নিয়ে ৫ জুলাই ফের তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেন তো দূরে থাক, ব্যক্তিগত পরিচিতির প্রসঙ্গও সায়নী এড়িয়ে গিয়েছেন ইডির জেরায়।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Shuvendu Adhikari | অন্নপূর্ণা ভান্ডারের পর মাস্টারস্ট্রোক শুভেন্দুর! দ্বিগুণ হলো বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ‘অন্নপূর্ণা ভান্ডার’ (Annapurna Bhandar) প্রকল্পের...

CBSE Result 2026 | প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল! সাফল্যের নিরিখে ফের শীর্ষে ছাত্রীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রকাশিত হলো সেন্ট্রাল বোর্ড অব...

NET-UG Paper Leak | ৩০ লাখে প্রশ্ন কেনাবেচা! নিট কাণ্ডে এবার জালে গুরুগ্রামের চিকিৎসক ও রাজস্থানের ২ ভাই

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিট-ইউজি (NEET-UG) ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁসের...