শিলিগুড়ি: শিলিগুড়িতে এক লটারি কোম্পানির মালিকের বাড়িতে ও অফিসে হানা দিল আয়কর দপ্তরের আধিকারিকেরা। বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তির ডাবগ্রামের বাড়িতে ও এসএফ রোডের অফিসে হানা দেয় আয়কর। এদিন সকাল ৭টা থেকে এই অভিযান চলছে। ডাবগ্রাম এলাকায় ওই ব্যবসায়ীর তিনটি বাড়ি রয়েছে। শিলিগুড়ি পার্ক সংলগ্ন বাড়িতে অভিযান চালানো হয়। মাটিগাড়ার আয়কর দপ্তর থেকে চারজন করে আধিকারিকরা দুই জায়গায় হানা দেয়। আয়কর আধিকারিকদের সঙ্গে রয়েছে সিআরপিএফ কর্মীরা। অন্যদিকে, আয়কর হানার খবর পেয়েই লটারি ব্যবসায়ীর বাড়িতে চলে আসেন তাঁর নিজস্ব আইনজীবী।
শিলিগুড়িতে এক লটারি ব্যবসায়ীর বাড়ি-অফিসে আয়কর হানা
শেষ আপডেট:

