শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

India vs England Test match | গিলের শতরান, বুমরাহর দূরন্ত স্পেল, ইংল্যান্ডের সামনে বড় রানের লক্ষ্যমাত্রা ভারতের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ (India vs England Test match) ভারতের প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়ালের (Yasswi Jaiswal) দ্বিশতরানের পর, দ্বিতীয় ইনিংসে দূরন্ত সেঞ্চুরি করলেন শুভমন গিল (Subhman Gill)। যা ভারতীয় ব্যাটিং অর্ডারে ভরাডুবিতে অক্সিজেন হয়েছে। ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে চা বিরতিতেই ইংল্যান্ডের থেকে ৩৭০ রানে এগিয়ে ছিল ভারত। চা বিরতির পরে আরও ২৮ রান যোগ করলেন ভারতীয় ব্যাটারেরা। ম্যাচ জিততে ইংল্যান্ডের সামনে ৩৯৯ রানের লক্ষ্য দিল ভারত।

রবিবার টেস্টের তৃতীয় দিনে ৩০ রানের মধ্যেই ভারতের ২ উইকেট পড়ে যায়। রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের উইকেট পড়ে যেতেই চাপে পড়ে যায় ভারত। উইকেট দুটি নেন জেমস অ্যান্ডারসন। এরপরই ব্যাট হাতে রুখে দাঁড়ান ভারতের শুভমান গিল। টানা ১১ মাস পরে লাল বলের ক্রিকেটে শতরান করলেন শুভমন গিল। শুভমনকে যোগ্য সঙ্গত দিয়েছেন অক্ষর পটেল। গত বছর মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমেদাবাদে শতরান করেছিলেন শুভমন। ১৪৭ বলে ১০৪ রান করে আউট হন তিনি। তৃতীয় দিন চা বিরতির সময় ভারতের রান ছিল ৬ উইকেটে ২২৭। অশ্বিন ২৯ রান করলেও বাকি ভারতের ব্যাটাররা তেমন রান করতে পারেননি। ফলে ২৫৫ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস।

প্রথম ইনিংসে ভারত করেছিল ৩৯৬ রান। একাই ২০৯ রান করেছিলেন যশস্বী জয়সওয়াল। বাকিদের মধ্যে কেউ ৪০ রানের গণ্ডি পার করতে পারেননি। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৫৩ রানে আটকে দিয়ে খেলার রাশ নিজের হাতে রেখে দেয় ভারত। যশপ্রীত বুমরাহ একাই তুলে নেন বিপক্ষের ৬ উইকেট। ২৫৫ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস।

৩৯৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ২৮ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হয়ে যান ইংল্যান্ডের বেন দাকেত। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৬৭ রানে ১ উইকেট। জেতার জন্য প্রয়োজন আরও ৩৩২ রান। ক্রিজে রয়েছেন জ্যাক ক্রলে (২৮) এবং রেহান আহমেদ (৯)।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Sonia Gandhi | ‘নেহরুকে অপমান করা শাসকগোষ্ঠীর মূল লক্ষ্য’, বিজেপিকে তোপ সোনিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP) কড়া...

Humayun Kabir | রাস্তায় থমকে গাড়ি, কম পড়ছে বিরিয়ানি! হুমায়ুনের বাবরি-শিলান্যাসে উৎসবের মেজাজে মুর্শিদাবাদ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের...

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...