Irfan Pathan | দাদাকে সঙ্গত করতে আসছেন ‘ভাইজান’ ইরফান ! কবে, কোথায়?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাইশ গজে দুই ভাইয়ের ‘বন্ডিং’ দেখেছে গোটা বিশ্ব। এবার দুই ভাইকে দেখা যাবে রাজনীতির আঙিনায়। আগামী বৃহস্পতিবার বহরমপুরে দাদার হয়ে নির্বাচনি প্রচারে (Election campaign Berhampore) ঝড় তুলতে আসছেন জাতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠান (Irfan Pathan)। একেবারে নির্বাচনি প্রচারের শেষ লগ্নে মানুষের মনে জায়গা করে নিতে ঘাসফুল শিবিরের (TMC) এই দাওয়াই কতটা কাজে লাগে সেটাই দেখার।

তৃণমূল সূত্রে জানা গেছে, ইরফান পাঠান আগামী বৃহস্পতিবার এক দিনের জন্য বহরমপুরে দাদা ইউসুফ পাঠানের (Yusuf Pathan) হয়ে প্রচার করতে আসবেন। রেজিনগর, বেলডাঙা-সহ বহরমপুর লোকসভার বিভিন্ন এলাকায় রোড শো করবেন তিনি। সঙ্গে থাকবেন দাদা ইউসুফও। আগামী ১৩ তারিখ নির্বাচন রয়েছে বহরমপুরে। ১১ তারিখ শেষ লগ্নের প্রচার। তাই শেষ প্রচারের ৪৮ ঘণ্টা আগে দুই ভাইকে নিয়ে ঝড় তুলতে চাইছে তৃণমূল শিবির।

উল্লেখ্য, বহরমপুরে ইউসুফ পাঠান প্রার্থী হওয়ার পর থেকেই স্থানীয় মানুষ অপেক্ষায় ছিলেন কবে ইরফান দাদার হয়ে প্রচারে আসবেন? অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। অন্যদিকে, রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) মাত দিতেই আসরে নেমেছে তৃণমূল। তারই অংশ হিসেবে বহরমপুরের ২২ গজে দাদাকে সঙ্গত করতে আসছেন ‘ভাইজান’ ইরফান।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Firhad Hakim | রাজ্যে পালাবদলের আবহেই ‘বেসুরো’ ফিরহাদ! কলকাতা পুরসভার দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের শাসনক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

Dilip Ghosh | ঝাড়গ্রামের ‘দামাল ছেলে’ আজ বাংলার মন্ত্রী! টিভিতে দিলীপের শপথ দেখে চোখে জল অশীতিপর মায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাইশ বছর বয়সে ঘর ছেড়েছিলেন...

New CM Advisor | টিম শুভেন্দু রেডি! কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত এবার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ব্যক্তিগত সচিব কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী...

Madhyamik Result 2026 | পাথর খাদান থেকে সাফল্যের শিখরে! আসানসোলের ২০ শ্রমজীবী কন্যার অসাধ্য সাধন

আসানসোল অন্ধকার থেকে আলোয় ফেরার এক অনন্য নজির গড়ল...