Ishan Kishan | সুপারম্যান ইশান! কেন অভিনব ‘শাস্তি’ দিল মুম্বই? জানুন…

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ‘শাস্তি’র মুখে ইশান কিশান। মুম্বই ইন্ডিয়ান্সের টিম মিটিংয়ে দেরি করে যাওয়ায় এই ‘শাস্তি’। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ অমান্য করে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন ইশান। এবারের ঘটনা মুম্বই শিবিরের। তবে খানিকটা মজার ছলেই এবার ‘শাস্তি’ দেওয়া হয়েছে। ইশান ছাড়াও কুমার কার্তিকেয়, শামস মুলানি ও নুয়ান থুসারাও একই দোষে শাস্তি পেয়েছেন।

টিম মিটিংয়ের পরে মুম্বইয়ের ক্রিকেটারেরা ঘুরতে বের হন। সেখানে ইশান সহ চার ক্রিকেটারকে সুপারম্যানের কায়দায় পোশাক পরানো হয়। বুকের কাছে লাগানো ছিল মুম্বই ইন্ডিয়ান্সের লোগো। ওই পোশাকেই বাইরে যান তাঁরা। তবে এই শাস্তির ব্যাপারটা উপভোগই করেছেন ক্রিকেটারেরা। ইশানের সতীর্থরা ঘটনার ভিডিও বানান। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে নমন ধীরকে এও বলতে শোনা যায়, ‘শাস্তির ভয়ে তিনি কোনও দিন টিম মিটিংয়ে দেরি করে যান না।’ এখন এই মজার ছলে দেওয়া শাস্তির পর ‘অবাধ্য’ ক্রিকেটারের তকমা ইশান সরিয়ে ফেলতে পারেন কিনা, সেটাই দেখার।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ISL | ট্রফির খরা কাটিয়ে ভারতসেরা ইস্টবেঙ্গল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ফুটবল মানচিত্রে নতুন সূর্যোদয়। ২৪...

CM Suvendu Adhikari | দুর্গাপুরে পুরভোটের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর, দিলেন স্বচ্ছ বোর্ড গঠনের প্রতিশ্রুতি

দুর্গাপুর: দুর্গাপূজা ও কালিপূজার পরবর্তী সময়ে দুর্গাপুর (Durgapur) পুরসভার...

Cooch Behar TMC councillor arrest | নির্বাচনের আগের দিনের সেই ‘বিতর্ক’! কোচবিহারে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলার

কোচবিহার: নির্বাচনের আবহে ঘটে যাওয়া এক নাটকীয় ঘটনার জেরে...

CM Suvendu Adhikari | শিল্পনগরীর উন্নয়নে বড় পদক্ষেপ? কড়া নিরাপত্তার ঘেরাটোপে দুর্গাপুরে শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক

দুর্গাপুর: শিল্পনগরী দুর্গাপুর (Durgapur) বৃহস্পতিবার এক নজিরবিহীন প্রশাসনিক তৎপরতার...