প্রজ্ঞানের তোলা বিক্রমের রঙিন থ্রিডি ছবি প্রকাশ্যে আনল ইসরো

শেষ আপডেট:

বেঙ্গালুরু: ল্যান্ডার ‘বিক্রম’-এর রঙিন থ্রিডি ছবি প্রকাশ্যে আনল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। মঙ্গলবার ইসরো তাদের এক্স হ্যান্ডলে (টুইটার) ছবিটি পোস্ট করেছে। ইসরোর তরফে জানানো হয়েছে, এই থ্রিডি ছবিটি দু’ভাগে তুলেছে প্রজ্ঞান। নেভিগেশন ক্যামেরা ব্যবহার করে এক বার বাঁ দিক থেকে এবং এক বার ডান দিক থেকে প্রজ্ঞান ছবি তুলেছে। তারপর সেই ছবি দু’টিকে মিশিয়ে তৈরি করা হয়েছে নতুন ত্রিমাত্রিক ছবিটি। সেখানে দেখা যাচ্ছে, চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম দাঁড়িয়ে আছে।

চাঁদে এখন রাত। সেই কারণে ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকাল ৮টা নাগাদ চাঁদের দক্ষিণ মেরুর কাছে ‘স্লিপ মোড’-এ চলে গিয়েছে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। বিক্রমের আগে ঘুম পাড়ানো হয়েছিল রোভার প্রজ্ঞানকেও। ইসরো জানিয়েছে, ‘স্লিপ মোড’-এ যাওয়ার কয়েক দিন আগে বিক্রম থেকে ১৫ মিটার দূরে গিয়ে রোভার প্রজ্ঞান এই ছবিটি তুলেছে। প্রজ্ঞান ও বিক্রম ‘স্লিপ মোড’-এ যাওয়ার পর মঙ্গলবার ইসরো এক্স হ্যান্ডেলে ছবিটি পোস্ট করেছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ED | লুক আউট নোটিস থেকে সোজা গ্রেপ্তারি! ইডির জালে কলকাতা পুলিশের ডিসি শান্তনু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টানটান নাটকের পর অবশেষে বড়সড়...

Karnataka | স্কুলে পরা যাবে হিজাব-পৈতে, কিন্তু ‘নো এন্ট্রি’ গেরুয়া শালের! কর্ণাটকে সিদ্দারামাইয়ার নতুন ঘোষণা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের বহুল চর্চিত ‘হিজাব...

Indian flagged ship hit | হরমুজ প্রণালীতে চরম অশান্তি! ভারতীয় জাহাজে হামলা, কী বার্তা দিল দিল্লি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান-আমেরিকা সংঘাতের (Iran-US Conflict) আবহে...

Marco Rubio Kolkata Visit | ১৪ বছরের ‘বনবাস’ শেষ, রাজ্যে সরকার বদলাতেই কলকাতায় পা রাখছেন মার্কিন বিদেশসচিব!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এক অদ্ভুত ও বিস্ময়কর সমাপতন...