‘রাজ্য নিজেই নিজের বিপদ ডেকে আনছে’, কালিয়াগঞ্জকাণ্ডে সিটকে সহযোগিতা না করায় ক্ষুব্ধ বিচারপতি

শেষ আপডেট:

কলকাতা: কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যুর তদন্তে রাজ্যের ভূমিকায় সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট। এই মামলার তদন্তে বিচারপতি রাজাশেখর মান্থা বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিলেন। কিন্তু সিটকে রাজ্য পুলিশ সহযোগিতা করছে না বলে অভিযোগ করা হয় বিচারপতির এজলাসে। বৃহস্পতিবার এনিয়ে বিচারপতি মান্থা বলেন, ‘আদালতের নজরে স্পষ্ট, সিট যাতে কাজ করতে না পারে সেই চেষ্টা করছে রাজ্য। এ বার কি সিবিআইকে তদন্তভার দিলে ভাল হবে?’

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় হয় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে অশান্ত হয়ে ওঠে এলাকা। নাবালিকার দেহ পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে চরম বিক্ষোভ হয়। পরে পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে। আগুন লাগিয়ে দেওয়া হয় থানায়। এদিকে থানায় আগুন লাগানোর ঘটনায় পুলিশ অভিযানে নামলে পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মন নামে আর এক যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ। এনিয়ে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। নাবালিকার মৃত্যুর ঘটনায় সিট গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বিশেষ তদন্তকারী দলে ছিলেন বর্তমান আইপিএস দময়ন্তী সেন এবং দুই প্রাক্তন আইপিএস উপেন বিশ্বাস ও পঙ্কজ দত্ত। ঘটনাচক্রে, তিনজনেরই কোনও না কোনও সময়ে প্রতিষ্ঠান বিরোধিতার ইতিহাস রয়েছে। প্রশ্ন উঠেছিল, তবে কী ইচ্ছে করেই কালিয়াগঞ্জের ঘটনার তদন্তে তাঁদের নিয়োগ করা হল। বর্তমানে তাঁদের সাহায্য না করার অভিযোগ উঠেছে রাজ্য পুলিশের বিরুদ্ধে। এনিয়েই এদিন অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি।

রাজ্যের তরফে আইনজীবী বলেন, ‘সিটকে সাহায্য করা হয়নি এ বিষয়ে রাজ্য অবগত নয়। রাজ্য মামলাটিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল। অবকাশকালীন বেঞ্চে মামলাটির শুনানি হয়নি। আগামী সপ্তাহে শুনানি হতে পারে।’ পালটা বিচারপতি প্রশ্ন করেন, ‘পুলিশ সিটকে সাহায্য করছে না। আর কিছু জানে না এটা কি হতে পারে?’ এরপরই বিচারপতির নির্দেশ, রাজ্য পুলিশ কেন আদালতের নির্দেশ মানেনি, তা এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Rabindranath Tagore relevance in modern world | পথ প্রদর্শক হিসেবে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক? কবির জন্মদিনে মনোজ্ঞ আলোচনায় বিশিষ্টরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমান বিশ্বের অস্থিরতা আর যান্ত্রিকতার...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Khokon Das Viral Audio | ‘আমিও এখন বিজেপি নেতা’! প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের অডিও ভাইরাল হতেই শোরগোল বর্ধমানে

বর্ধমান: বিধানসভা ভোটের ফল বেরোতেই ভোলবদল? বর্ধমান দক্ষিণের সদ্য...

Maoist leader surrender | মাও-দমন অভিযানে লালবাজারের ‘ডাবল ধামাকা’: মাধাইয়ের আত্মসমর্পণ, জালে ১৫ লক্ষি নেত্রী শ্রদ্ধা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে মাওবাদী আন্দোলনের কোমর ভেঙে...