Leopard Caught | দলসিংপাড়া চা বাগানে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ

শেষ আপডেট:

জয়গাঁ: দু’সপ্তাহের ব‍্যবধানে ফের খাঁচাবন্দি হল পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ (Leopard Caught)। বুধবার সকালে আলিপুরদুয়ারের (Alipurduar) বন্ধ দলসিংপাড়া চা বাগানের (Dalsingpara Tea Garden) ৬ নম্বর সেকশনে চিতাবাঘটিকে খাঁচাবন্দি অবস্থায় দেখতে পান বাসিন্দারা।

এদিন খাঁচাবন্দি চিতাবাঘটিকে দেখতে পেয়ে বন দপ্তরে খবর দেন বাসিন্দারা। সেখানে নীলপাড়া রেঞ্জের বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে জলদাপাড়া নিয়ে যান। এই চা বাগানে আরও বেশ কয়েকটি চিতাবাঘ রয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

বন দপ্তরের নীলপাড়া রেঞ্জের বিট অফিসার রূপেশ মোতি জানান, দলসিংপাড়া চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চারিদিকে জঙ্গল, ঝোপঝাড়ে ভরে গিয়েছে। আর এই ঝোপঝাড় চিতাবাঘ থাকার পক্ষে আদর্শ পরিবেশ হয়ে উঠছে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

More like this
Related

SIR | মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে মিলবে না ভোটাধিকার! SIR শুনানিতে কমিশনের নয়া ‘ফতোয়ায়’ শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের...

Dinhata Murder Reconstruction | ভবঘুরে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার! অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ

চৌধুরীহাট: দিনহাটায় ভবঘুরে খুনের (Dinhata Murder Reconstruction) ঘটনার তদন্তে...

Kishanganj | কিশনগঞ্জ পুলিশের ‘অপারেশন সাকসেস’! ব্যাংক কর্মীর টাকা লুটের ঘটনায় উদ্ধার ৯১ হাজার, শ্রীঘরে ৩ দুষ্কৃতী

কিশনগঞ্জ: বেসরকারি ব্যাংক কর্মীর থেকে টাকা ছিনতাইয়ের ঘটনার কিনারা...