মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

Madhyamik Result 2024 | শিক্ষায় দুর্নীতির আবহেও শিক্ষক হতে চান শান্তনু

শেষ আপডেট:

বাবাই দাস, তুফানগঞ্জ: রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির বেআব্রু ছবিটা সকলের কাছেই বেশ হতাশাজনক। বিশেষ করে যারা এখন স্কুল-কলেজের পড়ুয়া, তাদের কাছে ভবিষ্যতে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিয়েছে। এমনকি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েও এখন বহু শিক্ষক কাজহারা। এই আবহেও ভবিষ্যতে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে শান্তনু দাস।

তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয়ের ছাত্র শান্তনু এবার মাধ্যমিকে (Madhyamik Result 2024) ৬০১ নম্বর পেয়ে স্কুলের ফার্স্ট বয়। তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটিগাছ-১ গ্রাম পঞ্চায়েতের কুটিপাড়া এলাকার বাসিন্দা সে। সমাজের আর পাঁচটা ছেলের মতো সাধারণ জীবন নয় তার। সংসারে আর্থিক অনটন লেগেই থাকে। বাবা শ্যামল দাস ভিনরাজ্যে তাঁতশিল্পী। মা মণিকা দাস বাড়ির কাজ সামলান, কিন্তু বর্তমানে তিনি অসুস্থ।

বই পড়তে ভালোবাসে শান্তনু। তাই শিক্ষকতাকে নিজের পেশা হিসেবে বেছে নিতে চায় সে। তাকে প্রেরণা জোগাচ্ছেন স্কুলের শিক্ষকরাও। শান্তনু বলছে, ‘খুব কাছ থেকে অভাব দেখছি। সমাজে আমার চেয়েও প্রচুর দুঃস্থ ছাত্রছাত্রী রয়েছে। যারা বই পর্যন্ত ঠিকঠাক কিনতে পারে না।’ শিক্ষক হয়ে যেদিন সেই সমস্ত পড়ুয়াকে ‘পড়াশোনায় সুযোগ করে দিতে পারব, সেদিনই আমার লক্ষ্যপূরণ হবে’, বলছে সে। মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতেই নিজের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাওয়ার জন্য একধাপ এগিয়েছে সে। ‘এখনও অনেকগুলো ধাপ পেরোনো বাকি,’ বলছে শান্তনু।

ফলাফল জানাজানি হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন মা-বাবা। শুরু হয় বাড়ির সামনে আত্মীয়, প্রতিবেশীদের ভিড়। বাবা শ্যামল অসমে পরিযায়ী শ্রমিক। বলছেন, ‘ছোট থেকেই ক্লাসে প্রথম তিনজনের মধ্যে থাকত ছেলে। কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছি।’ ছেলের বিজ্ঞান বিভাগে পড়ার ইচ্ছে। তাতেই খানিকটা আক্ষেপের সুর তাঁর গলায়। বলছেন, ‘দারিদ্র্যের মধ্যে ছেলের স্বপ্নপূরণ করতে পারব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’ এই পরিস্থিতিতে ‘সরকারি সাহায্য পেলে কিছুটা হলেও কষ্ট কমত’ বলে জানাচ্ছেন তিনি। শান্তনু বাংলায় ৯০, ইংরেজিতে ৮০, অঙ্কে ৭৬, ভৌতবিজ্ঞানে ৮৭, জীবনবিজ্ঞানে ৯০, ইতিহাসে ৮৫, ভূগোলে ৯৩ নম্বর পেয়েছে। তার নজরকাড়া সাফল্যে খুশি স্কুলের শিক্ষকরা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Goa Night club Fire | ছিলেন রাঁধুনি! বাগডোগরার যুবকের মৃত্যুতে গোয়ার নাইটক্লাবের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

শিলিগুড়ি: রবিবার রাতে গোয়ার নাইট ক্লাবে আগুন (Goa Night...

Balurghat | ট্র্যাক্টর দিয়ে প্রেমিকাকে খুন করে দেহাংশ জমিতে পুঁতে ছিল প্রেমিক, অবশেষে যাবজ্জীবন কারদন্ডের সাজা ঘোষণা গুণধরের

বালুরঘাট: বিবাহ বহির্ভূত সম্পর্কের অবনতিতে ট্র্যাক্টর দিয়ে প্রেমিকার দেহাংশ...

Changrabandha | নিম্নমানের সামগ্রীর ব্যবহার! চ্যারাবান্ধা বাজারের দুর্গামণ্ডপের নির্মাণকাজ বন্ধ করল বিজেপি

চ্যাংরাবান্ধা: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ১ কোটি ১৭...

Gangarampur | অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ স্কুলের বিরুদ্ধে! গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

গঙ্গারামপুর: উচ্চমাধ্যমিকের চতুর্থ সিমেস্টারের পড়ুয়াদের ফর্ম ফিলাপে অতিরিক্ত টাকা...