Madhyamik result | বৃহস্পতিবার মাধ্যমিকের ফলপ্রকাশ, পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে জানা যাবে রেজাল্ট

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাত পোহালেই মাধ্যমিকের ফলপ্রকাশ। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় এবারের মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে, শেষ হয় ১২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষের সামান্য বেশি। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। ফলাফল জানা যাবে- wbbse.wb.gov.in এবং Wbresults.Nic.In -এ ক্লিক করে। এই দিনই পরীক্ষার্থীরা নিজেদের স্কুল থেকেই পেয়ে যাবে মার্কশিট ও সার্টিফিকেট।

অন্যদিকে এ বছর ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। ফল প্রকাশ হবে ৮ মে অর্থাৎ ৬৯ দিনের মাথায় প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Rabindranath Tagore relevance in modern world | পথ প্রদর্শক হিসেবে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক? কবির জন্মদিনে মনোজ্ঞ আলোচনায় বিশিষ্টরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমান বিশ্বের অস্থিরতা আর যান্ত্রিকতার...

Balurghat | বালি পাচারের গাড়িতে গেরুয়া পতাকা! সিন্ডিকেটের ‘রংবদল’ ঘিরে শোরগোল

সুবীর মহন্ত, বালুরঘাট: এ যেন এক অভিনব রং বদল।...