শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

১৬ নভেম্বরেই ধার্য মানিকের শুনানি, নির্দেশ সুপ্রিম কোর্টের

শেষ আপডেট:

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লিঃ এবছর পুজো জেলেই কাটাচ্ছেন রাজ্যের তাবড় তাবড় প্রভাবশালী নেতা৷ গোরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যা তিহাড়েই কাটাচ্ছেন এবারের পুজো। সেই তালিকায় শামিল হলেন রাজ্য নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য।

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি পি এস নরসিংহের বেঞ্চে মানিক ভট্টাচার্যের হয়ে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী এবং প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি অভিযোগ করেন, পরপর চারদিন মানিক বাবুর জামিন মামলার শুনানি নির্ধারিত থাকলেও শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে ওই শুনানি হয়নি৷ এদিকে দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছেন মানিক ভট্টাচার্য৷ এই মর্মে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করেন রোহাতগি৷ একইসঙ্গে তাঁর আর্জি, হাইকোর্টের পূর্ব নির্ধারিত দিন ১৬ নভেম্বর যাতে মানিক ভট্টাচার্যের জামিন মামলার শুনানি করা হয়, তা নিশ্চিত করুক সুপ্রিম কোর্ট৷

শীর্ষ আদালত এই আর্জি গ্রহণ করেছে, পূর্ব নির্ধারিত দিন ১৬ নভেম্বর মানিক ভট্টাচার্যের দায়ের করা মামলার শুনানি করার জন্য কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে৷ উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে মানিক ভট্টাচার্য জেলে আছেন, একই সঙ্গে তার শারীরিক সমস্যাও আছে, এই কারণেই পূর্ব নির্ধারিত দিনে শুনানি হওয়া প্রয়োজন,নিজেদের পর্যবেক্ষণে জানিয়েছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি৷

বলে রাখা জরুরি, নিয়োগ দুর্নীতি মামলায় এখন ইডি-র হেফাজতে মানিক ভট্টাচার্য। চার্জশিটে নাম ছিল তাঁর স্ত্রী শতরূপা ও ছেলে শৌভিকেরও। দু’জনকেই জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। ৬ মাস বন্দি থাকার পর, অবশেষে জামিন পেয়েছেন মানিক-পত্নী। ১ লক্ষ টাকা বন্ডে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। হাইকোর্টের পর্যবেক্ষণ, ‘আবেদনকারী নিজে প্রাথমিক শিক্ষা সংসদের সঙ্গে যুক্ত নন। আবেদনকারীর বিরুদ্ধে সরাসরি টাকা নেওয়ার প্রমাণ দেখাতে পারেনি ইডি’। এদিকে কলকাতা হাইকোর্টের যে বিচারপতি স্ত্রীকে জামিন দিয়েছেন, সেই বিচারপতির এজলাসেই জামিনের আবেদন করেছেন মানিক। শুনানি চলছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।

অন্যদিকে, এদিন সুপ্রিম কোর্টে মানিকের আইনজীবী মুকুল রোহতগি বলেন, ‘আমার মক্কেলের বাইপাস সার্জারি হয়েছে। তিনি অসুস্থ। এক বছরেরও বেশি সময়ে জেলে রয়েছেন। হাইকোর্টের জামিনে আবেদন করা হলেও শুনানি হয়নি’। সঙ্গে আর্জি, ‘জামিন নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক’। বলা বাহুল্য সেই আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি পিএস নরসিংহের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘হাইকোর্টে মামলাটি বিচারাধীন। জামিনের আবেদন বিবেচনা করবে হাইকোর্টই। শীর্ষ আদালত এতে কোনও রকম হস্তক্ষেপ করবে না।’ পাশাপাশি আগামী ১৬ নভেম্বরই কলকাতা হাইকোর্টে দায়ের করা মানিক ভট্টাচার্যের জামিন মামলার শুনানি করতে হবে, নির্দেশে জানাল সুপ্রিম কোর্ট৷

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...

Weather Update | সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং, কমছে তাপমাত্রা, কী বলছে ওয়েদার রিপোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং। বঙ্গে...

Cheetah cub dies | জঙ্গলে ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু চিতাশাবকের, শোরগোল কুনো জাতীয় উদ্যানে  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আরও এক চিতার মৃত্যু হল...

Mosque foundation laying ceremony | মসজিদের শিলান্যাসে কড়া নিরাপত্তা বেলডাঙায়, ৩ লক্ষ মানুষের জমায়েত হবে দাবি হুমায়ুনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মসজিদের শিলান্যাস ঘিরে নিরাপত্তার বেড়াজালে...