রবিবার, ৮ মার্চ, ২০২৬

মুম্বইকে প্রথমবার হারিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

শেষ আপডেট:

কলকাতা: রবিবার যুবভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুম্বই সিটি এফসিকে ৩-১ গোলে উড়িয়ে দিল মোহনবাগান। এই প্রথমবার মুম্বই সিটি এফসিকে হারাল সবুজ মেরুন ব্রিগেড। এদিনের জয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে চলে গেল মোহনবাগান। আগামী বৃহস্পতিবার এফসি গোয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে তারা।

এদিন পেনাল্টি থেকে সবুজ-মেরুনের হয়ে প্রথম গোল করেন অস্ট্রেলিয়ার স্ট্রাইকার জেসন কামিংস। বাকি দু’টি গোল মনবীর সিং এবং আনোয়ার আলির। মুম্বই সিটি এফসির হয়ে একমাত্র গোল করেন পেরেইরা। তবে সাদিকু এবং মনবীর সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান বাড়তে পারত মোহনবাগানের। তবে এদিন বার বার মুম্বইয়ের ফুটবলাররা রক্ষণের ফাঁক দিয়ে বক্সে ঢুকে পড়েছেন। তাই জিতলেও রক্ষণ নিয়ে একটু চিন্তা থেকেই যাচ্ছে সবুজ-মেরুনের।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

All England Open 2026 | ব্যাডমিন্টনের মক্কায় লক্ষ্যের দাপট, অল ইংল্যান্ড ওপেন ফাইনালে বাঙালি ভারতীয় তারকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ  আরও একবার বিশ্ব ব্যাডমিন্টনের মক্কায়...

Middle East War | তেহরানকে চরম হুঁশিয়ারি রিয়াধের, সৌদিতে হামলা হলে যুদ্ধের পথে হাঁটবে সৌদি আরবও  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরান থেকে ছোড়া ড্রোন ও...

Fuel Price | হরমুজে যুদ্ধের মেঘ, হেঁশেলে ৬০ টাকার ‘ছ্যাঁকা’! বিশ্ববাজারে হাহাকারের মাঝেও পেট্রল-ডিজেল কি সস্তা থাকবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে ধেয়ে আসা...

CM Mamata Banerjee | ‘দুঃখিত, বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন!’, ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতিকে পালটা জবাব মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় আদিবাসী উন্নয়ন (Tribal Issues)...