ভারী বৃষ্টিতে বিপর্যস্ত লিবিয়া, ভয়াবহ বন্যায় মৃত কমপক্ষে ৫৩০০ 

শেষ আপডেট:

লিবিয়া: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত লিবিয়া। লিবিয়ায় ভয়াবহ বন্যায় কমপক্ষে ৫৩০০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ১০ হাজারেরও বেশি মানুষ। একটানা ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়েছে দুটি বাঁধ। ভেসে যায় আশেপাশের এলাকা। ঘরবাড়ির ধ্বংসস্তূপ, কাদাজল, রাস্তাঘাটে পড়ে রয়েছে দেহ। এমনকি সমুদ্রেও ভাসতে দেখা যাচ্ছে দেহ। লিবিয়া প্রশাসন সূত্রে খবর, ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৫৩০০ জনের মৃত্যু হয়েছে। ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বেশ কয়েকটি শহর সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার লিবিয়ার ওপরে আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ড্য়ানিয়েল’। একটানা বৃষ্টিতে এমনিই নাজেহাল হচ্ছিল সাধারণ মানুষ, এরমধ্যে লাগাতার ঝড়-বৃষ্টির তাণ্ডবে দেরনা শহরের দুটি বাঁধ ভেঙে পড়ে। ভয়ঙ্কর অবস্থা দেরনা ও বেনগাজির। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে লিবিয়ার আল-বায়দা, আল-মার্জ, তোবরুক, বাতাহ-র মতো বেশ কিছু শহর। পূর্ব লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রী ওথমান আবদুলজালিল জানান, বন্যায় ব্য়াপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেরনা। শুধুমাত্র দেরনাতেই নিখোঁজের সংখ্যা ৬ হাজার পেরিয়ে যেতে পারে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Pro tem Speaker Tapas Roy Oath | বিধানসভার প্রোটেম স্পিকার পদে শপথ তাপস রায়ের, বুধ-বৃহস্পতি বিধায়কদের মেগা শপথগ্রহণ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তীকালীন বা প্রোটেম...

UAE | মধ্যপ্রাচ্যে নয়া সমীকরণ! ইরানে হামলা চালিয়েছিল আমিরশাহীও? লাভান দ্বীপ তছনছ নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এতদিন কেবল আমেরিকা...