রেক নেই! দিল্লি যাওয়ার জন্য তৃণমূলকে ট্রেন দেওয়া সম্ভব নয়, জানাল রেল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের থেকে বকেয়া আদায়ে আগামী ২ ও ৩ তারিখ দিল্লিতে ধর্না কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁর জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে শাসক দল। এই খবর গতকালই দলের তরফ থেকে জানান হয়েছিল।কিন্তু তৃণমূলের অফিশিয়াল পেজে শুক্রবার জানান হয়, পূর্ব রেলতরফে দলকে জানানো হয়েছে, কোচের অভাবে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা যাচ্ছে না।তবে শাসকদলের স্পষ্ট হুঁশিয়ারি, যতই আটকানোর চেষ্টা হোক, মাথা নত করবে না তৃণমূল। আন্দোলন জারি থাকবেই।

এদিন এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা টুইটে লেখা হয়েছে, ‘আমাদের দমাতে চাওয়ার আরও একটা চেষ্টা! পূর্ব রেল আমাদের স্পেশ্যাল ট্রেনের আবেদন নাকচ করে দিয়েছে। একশোদিনের কাজ ও আবাস যোজনার বঞ্চিতদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য এই ট্রেনের আবেদন করা হয়েছিল। কিন্তু, সেই অনুরোধ রাখা হল না। তবে যে করেই হোক, যে কোনও পরিস্থিতিতে আমরা আমাদের দাবি-দাওয়া নিয়ে দিল্লি যাব।’ এরপরই রেলের উত্তর সম্মলিত চিঠি ওই টুইটে জুড়ে দিয়ে লেখা হয়েছে, ‘জিতনা ভি কোসিস কর লো হাম ডাটে রাহেঙ্গে, ঝুকেগা নেহি।’

যদিও এ  নিয়ে পূর্ব রেল দাবি করছে,  তাদের কাছে তৃণমূলের পক্ষ থেকে  কোনও আবেদন করাই হয়নি। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ”আমাদের কাছে আবেদন আসেনি। আইআরসিটিসি গ্রুপ জেনারেল ম্যানেজারের কাছে আবেদন জানিয়ে ছিল তৃণমূল। তারা আমাদের কাছে ট্রেন চায়। রেক না থাকায় দিতে পারিনি।”

কেন্দ্রের কাছে বকেয়া আদায়ের দাবিতে একুশের শহিদ দিবসের মঞ্চ থেকে দিল্লিতে তিনদিনের ধর্না কর্মসূচির ডাক দিয়েছিল রাজ্যের শাসক দল। শনিবার সকাল ৮ টায় বিশেষ ট্রেনে তাঁদের দিল্লি রওনা হওয়ার কথা ছিল। রবিবার দিল্লি পৌঁছে ২ ও  ৩ অক্টোবর টানা ধর্না ও প্রতিবাদ কর্মসূচি করার কথা ছিল তাঁদের। সেই কারণে ইতিমধ্যেই  বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মীরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছিলেন কলকাতায়। তাঁরা ছিলেন কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে। আর এরই মধ্যে রেলের পক্ষ থেকে শুক্রবার বিকেলে জানিয়ে দেওয়া হয় বিশেষ ট্রেন দেওয়া যাচ্ছে না।

যদিও তৃণমূলের আবেদনে ট্রেন না দেওয়াকে রাজনৈতিক সংঘাত বলে মনে করছেন রেল আধিকারিকদেরই একাংশ। তাঁদের মতে, দৈনিক যেসব ট্রেন চলে, তাতে বাড়তি রেক থাকে। পাশাপাশি, আইসিএফ কোচ বাতিল হয়ে বিভিন্ন হাই স্পিড ট্রেন চলছে। এই আইসিএফ কোচ রয়েছে রেলের বিভিন্ন ওয়ার্কশপ। রেল চাইলে ১৫,২০টি রেক জোড়া লাগিয়ে ট্রেন বানাতে পারে।

এনিয়ে প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে (টুইটার) অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া দিয়ে লেখেন,  ‘আমাদের আটকাতে আরও একটি পদক্ষেপ। তবু আমরা নিজেদের প্রাপ্য আদায়ের জন্য লড়াই চালিয়ে যাব। পশ্চিমবাংলার মানুষের সামনে তাঁদের এমন কুঁকড়ে যেতে দেখে ভাল লাগছে।বিজেপি সরকার নির্লজ্জ ভাবে অর্থ গ্রহণ করার পরও একটি ট্রেন দিতে অস্বীকার করছে। এই বাঁধা প্রমান করছে তাঁরা ভয় পেয়েছে।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য প্রশাসনে নতুন জমানার ছাপ...