কোচবিহার: পালটে গিয়েছে জেলা পরিষদের নির্দল প্রার্থীর সিম্বল। ভোট বন্ধ রয়েছে মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের ১৯ নম্বর বুথে। কোচবিহার জেলা পরিষদের ২ নম্বর আসনের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছিলেন সম্রাট রায় বীর। শনিবার ভোটগ্রহণ কেন্দ্রে এসে তিনি দেখেন, তাঁকে নির্বাচন কমিশন থেকে যে সিম্বল দেওয়া হয়েছে, সেটা ব্যালটে পালটে দেওয়া হয়েছে। এনিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন নির্দল প্রার্থী ও তাঁর অনুগামীরা। ভোট বন্ধ হয়ে যায় উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের ১৯ নম্বর বুথে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেখলিগঞ্জের যুগ্ম বিডিও উমোদ ইয়ালমো। তিনি নির্দল প্রার্থীর সঙ্গে আলোচনা করছেন, যাতে ফের ভোটগ্রহণ শুরু করা যায়।
পালটে গিয়েছে নির্দল প্রার্থীর সিম্বল, ভোট বন্ধ উছলপুকুরিতে
শেষ আপডেট:
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে।
ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

