শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান, নিহত পাইলট

শেষ আপডেট:

সান দিয়েগো: ভেঙে পড়ল আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান। ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের। বৃহস্পতিবার রাতে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের কাছে ভেঙে পড়ে মার্কিন সেনাবাহিনীর মেরিন কোরের একটি এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমান। তাতে মৃত্যু হয় পাইলটের। এনিয়ে এক বিবৃতি জারি করেছে মার্কিন নৌসেনা। সেখানে নিহত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

কীভাবে এই অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত বিমান দুর্ঘটনাগ্রস্ত হল, তা এখনও স্পষ্ট নয়। ন্যাভাল এয়ার সিস্টেমস কমান্ডের মতে, মেরিন কোরের বিমান বিভাগের মেরুদণ্ড হচ্ছে এফ-১৮ হর্নেট বিমান। অত্যাধুনিক এই বিমানটি দিনে-রাতে ও যে কোনও আবহাওয়ায় উড়তে সক্ষম। তারপরও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...

Khaleda Zia | খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ পিছোল! কবে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা...

France | বড়দিনের প্রস্তুতিতে বিপত্তি! ভিড়ে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি, পিষে মৃত্যু ১০ জনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলছিল বড়দিনের প্রস্তুতি (Christmas preparation)।...

Asim Munir | সর্বশক্তিমান! আসিম মুনিরের নিয়ন্ত্রণে এবার পাকিস্তানের ‘পারমাণবিক বোতাম’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সামরিক ইতিহাসে এক নতুন...