শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মাঝ আকাশে শৌচালয়ে পাইলটের মৃত্যু, বিমানে আটকে ২৭১ যাত্রী, কী হল তারপর…

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝ আকাশে বিমান। অসুস্থ বোধ করায় সহকারীকে দায়িত্ব দিয়ে শৌচালয়ে গিয়েছিলেন পাইলট। আর সেখানেই ঘটল বিপত্তি। শৌচালয়ে মৃত্যু হয় পাইলটের। মিয়ামি থেকে চিলিগামী আন্তর্জাতিক উড়ানটিতে তখন ২৭১ জন যাত্রী। তবে সহকারী পাইলটের তৎপরতায় শেষ পর্যন্ত বিমানটিকে নিরাপদে পানামা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। পরে বিকল্প বিমানে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয় বিমান সংস্থা।

রবিবার রাতে ঘটনাটি ঘটে। বিমানটি মিয়ামি থেকে উড়ান নেওয়ার বেশ কিছুক্ষণ পর অসুস্থ বোধ করেন পাইলট ইভান অ্যান্ডুর। বিমানেই আপৎকালীন চিকিৎসা দেওয়া হয় তাঁকে। এরপর শৌচালয়ে যান তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এরপর সহকারী পাইলট মেডিকেল এমারজেন্সির কথা জানিয়ে পানামা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন। সবুজ সংকেত পাওয়ার পর নিরাপদে বিমানটিকে জরুরি অবতরণ করান তিনি। পানামায় যাবতীয় চিকিৎসার ব্যবস্থা রাখা হলেও ততক্ষণে মৃত্যু হয়েছে ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওই পাইলটের। পাইলটের মৃত্যুতে শোকপ্রকাশ করে বিমান সংস্থা সূত্রে জানানো হয়েছে, বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়। নিরাপদে চিলিতে উড়ে গিয়েছেন ২৭১ জন যাত্রী।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...

Mosque foundation laying ceremony | মসজিদের শিলান্যাসে কড়া নিরাপত্তা বেলডাঙায়, ৩ লক্ষ মানুষের জমায়েত হবে দাবি হুমায়ুনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মসজিদের শিলান্যাস ঘিরে নিরাপত্তার বেড়াজালে...

Khaleda Zia | খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ পিছোল! কবে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা...