‘আর কোনও রাজকুমার হতে দেব না’, কেন্দ্রীয় বাহিনীর দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ভোটকর্মীদের

শেষ আপডেট:

রায়গঞ্জ: প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার দাবিতে সোচ্চার হল ভোটদাতা ও ভোটকর্মী সংহতি। বুধবার রায়গঞ্জে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরু হতেই ভোটকর্মীরা শ্লোগান তোলেন এবারের পঞ্চায়েত ভোটে আর কোনও রাজকুমার হতে দেব না। পঞ্চায়েত নির্বাচনের ভোটকর্মীদের আজ ছিল প্রথম প্রশিক্ষণ। এদিন প্রশিক্ষণের শুরুতে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নামেন ভোটদাতা ও ভোটকর্মী সংহতি সংগঠনের সদস্যরা। এরপর ভোটকক্ষে যেতেই কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সোচ্চার হন ভোটকর্মীরা।

রাজকুমার রায় হত্যার বিচার চাই মঞ্চের আহ্বায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, ‘গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে আমরা আর কেউ রাজকুমার হতে চাই না। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এর আগের পঞ্চায়েত ভোটে হারিয়েছেন শিক্ষক রাজকুমার রায়কে। আর কেউ যেন রাজকুমার না হন সে কারণে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। গণস্বাক্ষর পত্রটি জেলা শাসকের মাধ্যমে পঞ্চায়েত নির্বাচন আধিকারিকের কাছে পৌঁছে দেওয়া হবে।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

More like this
Related

History of Dalsingpara | শ্রমিক সর্দারের নাম থেকে দলসিংপাড়া

সমীর দাস, জয়গাঁ: ‘পাড়া’ বলতে সাধারণত কোনও শহর বা...

Saraighat Express | জৌগ্রামে সরাইঘাট এক্সপ্রেসে আগুন আতঙ্ক! কামরার নিচে গলগল করে ধোঁয়া, মাঝপথে থমকে গেল ট্রেন

বর্ধমান: হাওড়া থেকে গুয়াহাটিগামী আপ সরাইঘাট এক্সপ্রেসে (১২৩৪৫) (Saraighat...

Alipurduar | ১৮ বছর ধরে ‘পাশ-ফেল’ নেই! পরীক্ষার অপেক্ষায় টোলের পড়ুয়ারা

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সিমেস্টার, বার্ষিক পরীক্ষা...

Junior Miss India | আসানসোলের মুখ উজ্জ্বল করল ছোট্ট আরোহী! জয়পুরে ‘জুনিয়র মিস ইন্ডিয়া’ খেতাব জয় রানিগঞ্জের কন্যার

আসানসোল: শিল্পাঞ্চল আসানসোলের মুকুটে যুক্ত হলো নতুন পালক। রাজস্থানের...