Raj Bhawan | রাজভবনে ডেকে শিক্ষাবিদদের সঙ্গে দেখাই করলেন না রাজ্যপাল, ক্ষুব্ধ ব্রাত্য বসু

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজভবনে ডেকে শিক্ষাবিদদের সঙ্গে সাক্ষাৎ করলেন না রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বদলে প্রত্যেক শিক্ষাবিদদের সঙ্গে আলাদা-আলদা বৈঠক করেন রাজভবনের এক আধিকারিক। কেন রাজ্যপাল বোস নিজে দেখা করলেন না? উঠছে প্রশ্ন।

স্থায়ী উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজভবন ও নবান্নের সংঘাত দীর্ঘদিনের। সেই জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। দেশের সর্বোচ্চ আদালত এরপর নির্দেশ দেয়, রাজ্যের পাঠানো তালিকা থেকেই দ্রুত ৬ জন উপাচার্যকে নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাজ্যের পাঠানো ৬ শিক্ষাবিদকে শনিবার ডেকে পাঠায় রাজভবন। শিক্ষাবিদদের জানানো হয়েছিল, রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোস তাঁদের সঙ্গে বৈঠক করবেন।

রাজভবনের চিঠি পেয়ে শনিবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে সেখানে যান চার প্রাক্তন উপচার্য সহ আরও দুই শিক্ষাবিদ। তবে রাজ্যপাল তাঁদের কারোর সঙ্গেই বৈঠক করেননি বলে খবর। কিন্তু কেন আচার্য তাঁদের সঙ্গে দেখা করলেন না এই নিয়ে প্রশ্ন সঞ্চার হয়েছে তাঁদের মধ্যে। রাজভবন সূত্রে খবর, শিক্ষাবিদদের ডেকে প্রশ্ন করা হয় কত বছর ধরে কাজ করছেন? বিশ্ববিদ্যালয় নিয়ে কী ভাবনা? উপাচার্য বাছাইয়ের জন্যই এই প্রক্রিয়া বলে সূত্রের খবর। তবে কোনও শিক্ষাবিদকেই নির্দিষ্ট কোনও বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়নি।

এদিনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টুইট করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, যেহেতু রাজ্যপাল দেখা করেননি এই শিক্ষাবিদের সঙ্গে এটা বাঙালি শিক্ষাবিদদের অপমান করা হয়েছে বলে সরব হয়েছেন তিনি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Rabindranath Tagore relevance in modern world | পথ প্রদর্শক হিসেবে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক? কবির জন্মদিনে মনোজ্ঞ আলোচনায় বিশিষ্টরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমান বিশ্বের অস্থিরতা আর যান্ত্রিকতার...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Khokon Das Viral Audio | ‘আমিও এখন বিজেপি নেতা’! প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের অডিও ভাইরাল হতেই শোরগোল বর্ধমানে

বর্ধমান: বিধানসভা ভোটের ফল বেরোতেই ভোলবদল? বর্ধমান দক্ষিণের সদ্য...