দুর্গাষ্টমীতে কুমারী পুজোর রীতি মেনে মেয়েকে পুজো করলেন শিল্পা-রাজ, দেখুন সেই ভিডিও

শেষ আপডেট:

মুম্বই: দুর্গাষ্টমীতে কুমারী পুজো হয় বিভিন্ন জায়গায়। অবাঙালিদের মধ্যেও এই রীতির প্রচলন রয়েছে। বাঙালিদের কাছে যেটা কুমারী পুজো, সেটাই অবাঙালিদের কাছে ‘কাঞ্জক পুজো’ নামেও পরিচিত। সেই রীতি মেনে দুর্গাষ্টমীর দিন নিজের মেয়ে সামিশাকে পুজো করলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা। মেয়ের পা ধুইয়ে পুজো করলেন তারকাদম্পতি। সেই ভিডিও সোশ্যাল মিজিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।

ভিডিওতে দেখা যায়, সামিশা দুর্গা প্রতিমার সামনে চেয়ারে বসে রয়েছে। পুরোহিতের নির্দেশমতো শিল্পা এবং রাজ তার পা ধুইয়ে দিচ্ছেন। ফুল অর্পণ করছেন। সামিশাকে আরতিও করলেন তাঁরা। মেয়ের পাশাপাশি ছেলে ভিভানের সামনে এসেও আরতি করতে দেখা যায় অভিনেত্রীকে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mouni Roy | দিশার সঙ্গেই কি তবে নতুন জীবন শুরু করছেন মৌনী রায়? ইস্কন মন্দিরের ভাইরাল ছবির আসল সত্য ফাঁস!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিপাড়া থেকে বলিউড— এই মুহূর্তে...

Hardik Pandya | উদয়পুরেই চার হাত এক হচ্ছে! হার্দিক-মাহিকার বিয়ের খবরে তোলপাড় নেটপাড়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে ফের জোর...

Anurag Kashyap | “সবার নজর শুধু রেড কার্পেটে!” কান ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে বিস্ফোরক অনুরাগ কশ্যপ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রতি বছরই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ...

Jeetu Kamal and Saayoni Ghosh | সায়নীর দাবির পাল্টা ‘মাস্টারস্ট্রোক’! ৩ বছর পর জীতু-নবনীতা এক ফ্রেমে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিপাড়ার রাজনৈতিক তরজা এবার পৌঁছে...