অভিষেকের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের শুভেন্দুর, কেন?

শেষ আপডেট:

কলকাতা: রাজ্যব্যপী জনসংযোগ যাত্রা শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

চলতি মাসে উত্তর দিনাজপুরের ইটাহার ও মুর্শিদাবাদের ফরাক্কায় জাতীয় সড়কে মিছিল করেছেন অভিষেক। শুভেন্দু দায়ের করা জনস্বার্থ মামলায় বলা হয়েছে, জাতীয় সড়ক আইন অনুযায়ী অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারবে না। কিন্তু ইটাহার ও ফরাক্কায় রাস্তা আটকে অভিষেকের মিছিল হয়েছে। সেই নিয়ে এই মামলা দায়ের হয়। আদালত মামলা গ্রহণ করেছে। জুনের দ্বিতীয় সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

এদিকে মালদায় শুভেন্দুর সভা নিয়ে জট তৈরি হয়েছে। আগামী ২৭ মে মালদায় শুভেন্দুর সভার অনুমতি দিলেও পরে তা খারিজ করে প্রশাসন। এদিকে বারবার বিভিন্ন জায়গায় সভার অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন নন্দীগ্রামের বিধায়ক। মালদার সভার জল এবার আদালত অবধি গড়াল। এদিন দুপুরে বিচারপতি বিবেক চৌধুরীর অবসরকালীন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Pushback Law West Bengal | আজ থেকেই বাংলায় ‘পুশব্যাক’ আইন বলবৎ, সিএএ নিয়ে মতুয়াদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জাতীয় সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার...

EPFO | হোয়াটসঅ্যাপেই মিলবে পিএফ-এর যাবতীয় তথ্য! কীভাবে? জেনে নিন… 

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের...