Swami Vivekananda Birth Anniversary | জেলায় জেলায় স্বামীজির জন্মজয়ন্তী পালন

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিবস (Swami Vivekananda Birth Anniversary)। শুক্রবার এই উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বেলুড় মঠ সহ রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখায় দিনভর নানাভাবে স্বামীজির জন্মজয়ন্তী পালিত হচ্ছে। সকাল থেকেই জেলায় জেলায় বিভিন্ন ধর্মীয়, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পালন করা হচ্ছে দিনটি। রাজনৈতিক দলগুলিও পালন করছে স্বামীজির জন্মজয়ন্তী। শুক্রবার শিলিগুড়ির (Siliguri) স্বামীজি মোড়ে বিবেকানন্দের মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান মেয়র গৌতম দেব।

এদিকে, শুক্রবার স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানায় আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম। এই উপলক্ষ্যে এদিন সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর বিবেকানন্দের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই শোভাযাত্রায় পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সদস্য ও বিশিষ্টজনেরাও অংশ নেন।

আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি সোমাত্মানন্দজি মহারাজ বলেন, এদিন বিকেলে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বামীজি নিজেও একজন উচ্চাঙ্গ সংগীতশিল্পী ছিলেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী পড়ুয়াদের ভালো পারফরমেন্সের ভিত্তিতে পুরস্কার দেওয়া হবে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

WB Election 2026 | বাস যাচ্ছে নির্বাচনী ডিউটিতে, রাস্তায় দাঁড়িয়ে নাভিশ্বাস যাত্রীদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের (WB Election...

Prasanta Barman | কমিশনের রাডারেও অধরা প্রশান্ত! নীলবাতি হাঁকিয়ে বিডিও-র অবাধ বিচরণে প্রশ্নের মুখে আইনের শাসন

শুভঙ্কর চক্রবর্তী ভোট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের অন্যরূপ দেখতে...

Amit Shah | “সময় শেষ হচ্ছে…” কুলটির সভা থেকে শা-র ‘বিস্ফোরক’ বার্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Election...