হাওয়াইতে ভয়াবহ দাবানল, আগুনে পুড়ে মৃত অন্তত ৬

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাওয়াই দ্বীপ। আগুনে পুড়ে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন প্রায় ২০ জন। হাওয়াই দ্বীপ চারিদিকে সমুদ্র বেষ্টিত হলেও হ্যারিকেনের কারণে হাওয়ার তীব্রতার বাড়ায় দাবানল ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। এলাকা থেকে মানুষজনদের সরিয়ে আনা হচ্ছে। রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, দাবানলের জেরে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে। কয়েক হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মোবাইল পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি। হাওয়ার তীব্রতার কারণে ক্রমশ আগুন ছড়িয়ে পড়ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Pro tem Speaker Tapas Roy Oath | বিধানসভার প্রোটেম স্পিকার পদে শপথ তাপস রায়ের, বুধ-বৃহস্পতি বিধায়কদের মেগা শপথগ্রহণ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তীকালীন বা প্রোটেম...

UAE | মধ্যপ্রাচ্যে নয়া সমীকরণ! ইরানে হামলা চালিয়েছিল আমিরশাহীও? লাভান দ্বীপ তছনছ নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এতদিন কেবল আমেরিকা...