কালই মহুয়াকে নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট পেশ সংসদে, আধঘন্টাতেই সিদ্ধান্ত

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামীকাল মহুয়া মিত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে এথিক্স কমিটির তদন্ত রিপোর্ট লোকসভায় পেশ করতে চলেছেন স্পিকার। স্পিকারের সঙ্গে দেখা করার পর এমনটাই জানিয়েছেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মহুয়ার সাংসদ পদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কালই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। গোটা বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু, স্পিকার এই বিষয়ে বেশি সময় ব্যয় করতে চান না বলেও জানান তিনি। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট সম্পর্কে যাতে মহুয়া মৈত্রকে বলার সুযোগ দেওয়া হয় সেই দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে অন্য সাংসদরাও বলতে চান। তাই আলোচনার সময় চাওয়া হয়েছে। যদিও সুদীপের দাবি, স্পিকার বলেছেন, আধ ঘণ্টার মধ্যে এই বিষয়টি নিষ্পন্ন করা হবে।

উল্লেখ্য দুবাইবাসী ব্যবসায়ী বন্ধু দর্শন হীরানন্দানিকে নিজের লোকসভাপ আইডি পাসওয়ার্ড দিয়েছিলেন মহুয়া। হীরানন্দানির ঠিক করে দেওয়া প্রশ্নই তিনি অর্থ ও উপহারের বিনিময়ে লোকসভায় করতেন বলে অভিযোগ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। এই অভিযোগের প্রেক্ষিতে দ্রুত তদন্ত করে রিপোর্ট তৈরি করে স্পিকারকে জমা দেয় লোকসভার এথিক্স কমিটি। যদিও এনিয়ে সরব হয়েছে বিরোধীরা। অভিযোগ, লোকসভায় চাঁচাছোলা আক্রমণে বিজেপিকে বিঁধতেই মহুয়াকে সরিয়ে দেওয়া হচ্ছে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Pro tem Speaker Tapas Roy Oath | বিধানসভার প্রোটেম স্পিকার পদে শপথ তাপস রায়ের, বুধ-বৃহস্পতি বিধায়কদের মেগা শপথগ্রহণ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তীকালীন বা প্রোটেম...

Sujit Bose ED custody | সিজিও-ই এখন ঠিকানা! ২১ মে পর্যন্ত ইডি হেপাজতে সুজিত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ...