Basirhat TMC Candidate | ভোটের মুখে বাড়ল জল্পনা, বসিরহাটে প্রার্থী বদল করছে তৃণমূল!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে ফের শিরোনামে বসিরহাট।তৃণমূল প্রার্থী হাজি নুরুলকে সরিয়ে নতুন কাউকে প্রার্থী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বসিরহাট লোকসভা কেন্দ্রে, এমন জল্পনাই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক পরিসরে।তবে কী কারণে বদল করা হতে পারে তৃণমূল প্রার্থী হাজি নুরুলকে? তা অবশ্য খোলসা করেনি জোড়াফুল শিবির।

বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল সম্প্রতি গুরুতর অসুস্থ হয়েছিলেন।যদিও বর্তমানে তিনি সুস্থ আছেন। কিন্তু দলের একাংশ বলছে, প্রার্থীর অসুস্থতা যদি বাড়ে তাহলে বসিরহাট থেকে অন্য প্রার্থীর নাম ঘোষণা করা হবে অর্থাৎ প্রার্থী হিসেবে আর লড়াই করতে হবেনা হাজি নুরুলকে।

অন্যদিকে, হাজি নুরুলের অনুগামীরা এই খবর শোনার পর দাবি করেছেন, আমাদের নেতা মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে এখন দিব্য সুস্থ আছেন, প্রচারও করছেন। এরই মধ্যে ইদের সকালে ফেসবুক ভিডিয়োতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন হাজি নুরুল। এই ভিডিয়োতেই দেখা যাচ্ছে তিনি সম্পূর্ণ সুস্থ।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

JEE Main 2026 | রাজ্যে পিছিয়ে গেল JEE Main পরীক্ষা! সুকান্ত মজুমদারের আবেদনে সায় দিল NTA

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য জয়েন্ট এন্ট্রান্স...

Air India Emergency Landing | মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটি! ১৯০ জন যাত্রী নিয়ে দিল্লিতে জরুরি অবতরণ সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝ-আকাশে বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে...

Iran Threat to Trump | ‘এবার লক্ষ্য মিস হবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে প্রকাশ্যে হুমকি ইরানের!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৪-এর জুলাই মাসে পেনসিলভেনিয়ার সেই...