শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

Houthi | আমেরিকা-ব্রিটেনের যৌথ অভিযান, ইয়েমেনে হুথিদের গোপন ডেরায় চলল ক্ষেপণাস্ত্র হামলা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম এশিয়ায় যৌথভাবে অভিযানে নামল আমেরিকা এবং ব্রিটেন। ইরান ঘনিষ্ঠ ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের (Houthi) গোপন ডেরা চিহ্নিত করে অন্তত ৩৬টি ঘাঁটিতে পর পর ক্ষেপণাস্ত্র হামলা চলল। আমেরিকা এবং ব্রিটেন যৌথ ভাবে একটি বিবৃতি দিয়ে হুথি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়েমেনের ১৩টি এলাকায় ৩৬টি হুথি ঘাঁটিতে আমরা হামলা চালিয়েছি। লোহিত সাগরীয় এলাকায় আন্তর্জাতিক এবং বাণিজ্যিক জাহাজে হুথিদের অনবরত হামলার জবাবে এটা আমাদের প্রত্যাঘাত। বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করা, নিষ্পাপ প্রাণ হত্যা করার যে যজ্ঞ হুথিরা শুরু করেছে, তা ছন্নছাড়া করতেই এই হামলা।’

হুথিদের উপর ক্ষেপণাস্ত্র হামলায় আরও ছ’টি বন্ধু দেশকে পাশে পেয়েছে আমেরিকা, ব্রিটেন। হামলায় তাদের সাহায্য করেছে অস্ট্রেলিয়া, বাহরিন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ড। ইয়েমেনের মাটিতে যে সমস্ত গোপন ডেরায় হুথিরা তাদের অস্ত্রশস্ত্র সরবরাহ করে, সেখানে হামলা চালানো হয়েছে বলে দাবি আমেরিকা, ব্রিটেনের।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

SIR | রাজ্যে এসআইআরে গ্রহণযোগ্য নথি ‘স্থায়ী বসবাসের শংসাপত্র’! নয়া নির্দেশিকা জারি কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড়...

Sikkim Earthquake | ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন অনুভূত শিলিগুড়ি-জলপাইগুড়িতেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম...

Bangladesh | হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছিলেন, বাংলাদেশের জেলেই মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি অবস্থায় মৃত্যু হল আওয়ামি...

India match boycott Pakistan | শ্রীলঙ্কার ‘হুমকি’ ও আইসিসি-র চাপে কোণঠাসা পিসিবি, ভারত ম্যাচ নিয়ে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের...