Drinking Water Crisis | পরিশ্রুত পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীর

শেষ আপডেট:

তপন: পরিশ্রুত পানীয় জলের দাবিতে বিক্ষোভে শামিল গ্রামবাসীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তপন ব্লকের লস্করহাটে। বাসিন্দাদের দাবি, পিএইচই’র মাধ্যমে দ্রুত পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে হবে। এই দাবি তুলে এদিন প্রায় চার ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পাশাপাশি পিএইচই দপ্তরে তালা ঝুলিয়ে দেন তাঁরা।

তপন ব্লকের আউটিনা গ্রাম পঞ্চায়েতের লস্করহাটে রয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিষ্ণুপুর জল সরবরাহ প্রকল্পের। প্রতিদিন সেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে লস্করহাট, নারিকাজোর, খলসি, জিটিহার গ্রামগুলিতে জল সরবরাহ হয়ে থাকে। অভিযোগ, বেশ কিছুদিন ধরে এলাকায় জল সরবরাহ বন্ধ রয়েছে। ফলে এলাকায় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। এদিন দুপুরে গ্রামের বাসিন্দারা জল প্রকল্প দপ্তরে গিয়ে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। কিন্তু দপ্তরের কেউ না থাকায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এরপরে তপন, চকভৃগু রুটের লস্করহাটে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিকে অবরোধের জেরে আটকে পড়েন দুর দুরান্তের যাত্রীরা। শেষে ব্লক প্রসাশনের তরফে পানীয় জল সরবরাহ করা হলে অবরোধ উঠে যায়।

গ্রামবাসী মঙ্গলী বিশ্বাস বলেন, ‘পিএইচই’র পরিশ্রুত পানীয় জল একমাত্র ভরসা। কিছুদিন ধরে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে না। তার ফলে আমরা চরম বিপাকে পরেছি। সেজন্য আজকে পিএইচই দপ্তরে এসেছিলাম। কিন্তু কেউ নেই। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। আমরা চাই আমাদের পরিশ্রুত পানীয় জল সরবরাহ দ্রুত সঙ্গে করা হোক।’

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Raiganj | সাংবাদিক খুন থেকে ব্যবসায়ীকে হুমকি! এবার পুলিশের জালে রায়গঞ্জের সেই মোস্ট ওয়ান্টেড

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: অবশেষে পুলিশের জালে রায়গঞ্জের (Raiganj) ত্রাস...

Patiram | বিজেপি সমর্থক পাড়া বলেই কি উন্নয়ন থমকে? বালুরঘাটে বেহাল রাস্তার দাবিতে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ

পতিরাম: দীর্ঘদিনের দাবি সত্ত্বেও রাস্তার কাজ শুরু না হওয়ায়...

Balurghat Environment Activists Protest | ভোট মিটলেও মুক্তি নেই! বালুরঘাটে এখনও পেরেকবিদ্ধ কয়েকশো গাছ, ক্ষোভে সরব পরিবেশপ্রেমীরা

বালুরঘাট: বিধানসভা ভোটের প্রচারের উত্তাপ থিতিয়ে গেলেও বালুরঘাট শহরের...

Patiram | পতিরামে তুলকালাম! শৌচালয়ে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ, ২০ মিনিট তালাবন্দি থাকলেন দায়িত্বপ্রাপ্ত মহিলা

পতিরাম: পতিরামের (Patiram) তালতলামোড়ের একটি সুলভ শৌচালয়কে কেন্দ্র করে...