শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সবচেয়ে বেশি খোঁজা হয়েছে বিরাটকে, ২৫ বছরের তালিকা প্রকাশ করে জানাল গুগল

শেষ আপডেট:

নিউজ ব্যুরো: ক্রিকেট মাঠে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বিরাট কোহলি। এবার মাঠের বাইরেও এক অনন্য নজির গড়লেন তিনি। গুগলের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এমন ক্রিকেটার হয়েছেন বিরাট। ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সম্প্রতি বিশেষ ভিডিও শেয়ার করেছে গুগল। সেই সঙ্গে সবচেয়ে বেশি যাঁদের বিষয়ে সার্চ করা হয়েছে, তার একটি তালিকাও প্রকাশ করেছে টেক জায়ান্টটি। সেই তালিকায় দেখা গিয়েছে, ক্রিকেটারদের মধ্যে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে কিং কোহলিকে। তিনি শচীন তেন্ডুলকার, এমএস ধোনি এবং কপিল দেবের মতো কিংবদন্তি ব্যক্তিত্বকেও ছাড়িয়ে গিয়েছেন। অন্যদিকে, ২৫ বছরে ক্রীড়াবিদদের মধ্যে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিষয়ে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। ইউরোপের প্রথমসারির প্রতিযোগিতায় না খেলে তিনি নাম লিখিয়েছেন সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসরে। তার পরও তাঁর প্রতি ফুটবলপ্রেমীদের আগ্রহ রয়েছে একই রকম।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Humayun Kabir | রাস্তায় থমকে গাড়ি, কম পড়ছে বিরিয়ানি! হুমায়ুনের বাবরি-শিলান্যাসে উৎসবের মেজাজে মুর্শিদাবাদ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের...

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...

Mosque foundation laying ceremony | মসজিদের শিলান্যাসে কড়া নিরাপত্তা বেলডাঙায়, ৩ লক্ষ মানুষের জমায়েত হবে দাবি হুমায়ুনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মসজিদের শিলান্যাস ঘিরে নিরাপত্তার বেড়াজালে...