জাতীয় সড়ক, না নদী! জমা জলে বিপত্তি গাজোলে

শেষ আপডেট:

গাজোল: জাতীয় সড়ক, না খরস্রোতা নদী। এক নজরে তা বোঝার উপায় নেই। বেহাল নিকাশি ব্যবস্থার জন্য গত কয়েকদিনের বৃষ্টিতে ৫১২ নম্বর জাতীয় সড়কের এক বিরাট অংশ চলে গেছে জলের তলায়। এছাড়াও অন্যান্য এলাকার জাতীয় সড়কে কমবেশি জল জমেছে। দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বাধ্য হয়ে জমা জলের উপর দিয়ে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন। বড় গাড়ি চলাচলের ক্ষেত্রে অসুবিধা কিছুটা কম হলেও মোটরবাইক, টোটো, অটো, ম্যাজিক ভ্যান, ছোট গাড়ির চালকদের চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। জাতীয় সড়ক ছাড়াও কয়েকদিনের বৃষ্টিতে জল জমেছে শংকরপুর, বিবেকানন্দপল্লি, আদর্শপল্লি, শিক্ষকপল্লি সহ বিভিন্ন এলাকায়।

বৃহস্পতিবার সকাল থেকেই লাগাতার বৃষ্টি চলেছে গোটা গাজোল ব্লকজুড়ে। লাগাতার বৃষ্টির জেরে জল জমেছে বিভিন্ন এলাকায়। জাতীয় সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জলস্রোত। জাতীয় সড়ক, না নদী এক নজরে দেখে বোঝার উপায় নেই। চরম ঝুঁকি নিয়ে জমা জলের উপর দিয়ে যানবাহন চালাতে বাধ্য হচ্ছেন চালকেরা। ওই জল পাড়িয়েই স্কুল যেতে হচ্ছে পড়ুয়াদের। অটোচালক আশীষ দাস জানালেন, অবিরাম বৃষ্টির জেরে এমনিতে যাত্রী সংখ্যা খুব কম। তার উপর জমা জলের মধ্যে দিয়ে অনেকটা ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। জাতীয় সড়কের নিকাশি ব্যবস্থার দিকে নজর দেওয়া দরকার।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Buniadpur | চিনা ভাষায় স্ত্রীর নাম! বুড়িমায়ের পুজোয় বুনিয়াদপুরে ঐতিহ্যের সঙ্গে মিশল আধুনিকতার ছোঁয়া

অনুপ মণ্ডল, বুনিয়াদপুর: শতাব্দীপ্রাচীন ঐতিহ্য আর লোকবিশ্বাসকে ঘিরে সোমবার...

Gazole | বিজেপি ক্ষমতায় আসতেই দাড়ি-চুল কাটলেন অতুল, দুধ-গঙ্গাজলে স্নান করে প্রতিজ্ঞা ভঙ্গ

গৌতম দাস, গাজোল: বিজেপির জন্মলগ্নে প্রতিজ্ঞা করেছিলেন, রাজ্যে বিজেপি...

Sabina Yeasmin | ২৭ আসনে মহিলা মুখ মাত্র ১, পুরুষ-দুর্গে একাই লড়ছেন সাবিনা

সুবীর মহন্ত, বালুরঘাট: নারী অর্ধেক আকাশ! নারীদের প্রাপ্য সম্মান...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...