Madhyamik Exam 2024 | আজ মাধ্যমিক, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা প্রশাসনের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ, শুক্রবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024)। এদিন প্রথম ভাষা তথা বাংলা পরীক্ষা। সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে। শেষ হবে দুপুর ১ টায়। প্রশ্নপত্র পড়ার জন্য সময় থাকছে ১৫ মিনিট। মাধ্যমিক পরীক্ষা ঘিরে সকালে থেকেই জেলায় জেলায় তৎপর প্রশাসন। ভোর থেকেই পরিবহণ চালু করে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যাতে কোনও অসুবিধায় না পড়ে, তার জন্য প্রতিটি জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।

এবার কোচবিহার জেলায় মোট ৩১ হাজার ৯৫৪ জন মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। জেলায় ৩৩টি সেন্টার ও ৮৩টি সাব ভেনু অর্থাৎ মোট ১১৬টি ভেনুতে পরীক্ষা হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের কোচবিহার জেলা কনভেনার সঞ্জয়কুমার সরকার বলেছেন, ‘হাসপাতালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ১০টি বেড সংরক্ষিত রয়েছে। কেউ অসুস্থ হয়ে গেলে সেখানেই তারা পরীক্ষা দিতে পারবে।’

বন বিভাগ, ট্রফিক পুলিশ, সিআইএসএফ, স্বেচ্ছাসেবী সংগঠন সকলেই মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসে। বাগডোগরা এলাকায় পরীক্ষার্থীদের হাতে জলের বোতল তুলে দেওয়া হয়।

দক্ষিণ দিনাজপুর জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ৯৯২। জেলায় মোট ৫২টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। যেখানে মেন ভেনু ১১টি ও সাব ভেনু ৪১টি। এদিন বালুরঘাটের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে জেলার পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় জলের বোতল ও পেন।

উত্তর দিনাজপুর জেলার নয়টি ব্লকে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৯২ জন। তার মধ্যে ১৩ জন অলচিকি ভাষায় পরীক্ষা দিচ্ছে বলে জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর সূত্রে খবর।

আলিপুরদুয়ার জেলায় মাধ্যমিকে বসছে ২১ হাজার ৬১৩ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ১১ হাজার ৮৬৪ জন এবং ছাত্রের সংখ্যা ৯ হাজার ৭৪৯ জন। জেলার মোট ৭০টি ভেনুতে পরীক্ষা হচ্ছে। এদিন আলিপুরদুয়ার শহরে পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বীরপাড়ার ৫টি কেন্দ্রে ১,৭১১ জন পড়ুয়া পরীক্ষা দিচ্ছে বলে জানান সেন্টার সম্পাদক জয়ব্রত ভট্টাচার্য্য। এদিন বিভিন্ন এলাকায় পঞ্চায়েতের তরফে পরীক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি গাড়ির ব্যবস্থা করা হয়।

এদিকে, জঙ্গল লাগোয়া এলাকার পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় বন দপ্তরের তরফে। কোথাও আবার বিএসএফের তরফে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় এদিন। চালসা রেঞ্জের খরিয়ার বন্দর জঙ্গল সংলগ্ন জাতীয় সড়কের দু’ধারে পাহারা দেন বনকর্মীরা। হাতি ও চিতাবাঘ উপদ্রুত খড়িবাড়ির বুড়াগঞ্জ এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ নজরদারি চালায় টুকুরিয়াঝাড় বন দপ্তর। একইরকমভাবে উদ্যোগ নেয় রাজাভাতখাওয়া রেঞ্জ, মোরাঘাট রেঞ্জ ও বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড। বন দপ্তরের বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের তরফে মোট ৬০ জন পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Balurghat | বালি পাচারের গাড়িতে গেরুয়া পতাকা! সিন্ডিকেটের ‘রংবদল’ ঘিরে শোরগোল

সুবীর মহন্ত, বালুরঘাট: এ যেন এক অভিনব রং বদল।...

Buniadpur | চিনা ভাষায় স্ত্রীর নাম! বুড়িমায়ের পুজোয় বুনিয়াদপুরে ঐতিহ্যের সঙ্গে মিশল আধুনিকতার ছোঁয়া

অনুপ মণ্ডল, বুনিয়াদপুর: শতাব্দীপ্রাচীন ঐতিহ্য আর লোকবিশ্বাসকে ঘিরে সোমবার...