পরিণীতি-রাঘবের বিয়ের আসর কোথায় বসবে? জানুন…

শেষ আপডেট:

তপন বকসি, মুম্বই: এ বছরের অক্টোবর মাসে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডার বিয়ের অনুষ্ঠান বেশ জমকালোভাবে হতে চলেছে। সম্প্রতি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা এবং তাঁদের পারিবারের সদস্যরা রাজস্থানের উদয়পুর গিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানের জায়গা পাকা করতে। সেখানে পারিবারের সদস্যদের সঙ্গে কয়েক দিন কাটালেন রাঘব আর পরিণীতি।

বলিউড সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের উদয়পুরের উদয়ভিলাতে পারিবারের সদস্যদের সঙ্গে ছিলেন পরিণীতি ও রাঘব। এই উদয় ভিলাতে মোট ৮৭টি বিলাসবহুল ঘর আছে। কিন্তু তাঁদের বিয়েতে উপস্থিত হওয়ার জন্য যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং পরিচিতদের সংখ্যা নির্ধারণ করা হয়েছে সেই তুলনায় এই ৮৭টি ঘর যথেষ্ট নয় বলে মনে করছেন তারকা জুটি। এছাড়া আরও কয়েকটি বিলাসবহুল হোতেল ঘুরে দেখেন তাঁরা। জানা গিয়েছে, পরিণীতি ও রাঘব তাদের বিয়ের অনুষ্ঠান অক্টোবরের ২৮ এবং ২৯-এর মধ্যেই সেরে ফেলতে চাইছেন। বিয়ের পর চন্ডীগড় ও মুম্বইয়ে দুটি রিসেপশন রাখবেন।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mouni Roy | সংসারে ভাঙনের সুর? বিচ্ছেদের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন মৌনী রায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়...

Leena Gangopadhyay | মেয়াদ শেষ হয়নি এখনও, তার আগেই মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়লেন লীনা গঙ্গোপাধ্যায়!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ নয় বছরের যাত্রায় ইতি...

Diljit Dosanjh | বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ! ম্যানেজারের বাড়িতে গুলি চালিয়ে দায় স্বীকার দুষ্কৃতীদের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফের বিষ্ণোই আতঙ্কে কাঁপছে বিনোদন...

Vijay | মুখ্যমন্ত্রী হয়েই কি ‘প্রেমিকা’ তৃষার জন্য বিশেষ উপহার? বিজয়ের সিদ্ধান্তে তুঙ্গে জল্পনা!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজনীতির ময়দানে তিনি এখন 'থালাইভা'।...