Wildfire | দাবানলের লেলিহান শিখার গ্রাসে একের পর এক শহর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দাবানলের (Wildfire) লেলিহান শিখার গ্রাসে টেক্সাসের (Texas) একাধিক শহর। আবহাওয়ার কারণে দ্রুত ছড়াচ্ছে আগুন। পরিস্থিতি খতিয়ে দেখতে বিপর্যয় ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে। কোনওরকম দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে টেক্সাসের আণবিক অস্ত্রভাণ্ডার।

টেক্সাসের বন পরিষেবা দপ্তর জানিয়েছে, সোমবার থেকেই আগুন ছড়াতে শুরু করে। ইতিমধ্যে অন্তত ৪০০ স্কোয়ার মাইল এলাকা দাবানলের গ্রাসে চলে গিয়েছে। মোট ৬০টি কাউন্টিতে বিপর্যয় ঘোষণা করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট।

বুধবারই আগুনের গ্রাসে চলে গিয়েছে প্যানহ্যান্ডেল (Panhandle) শহরটি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকা। যেসব এলাকা দাবানল গ্রাস করেছে সেখান থেকে স্থানীয়দের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

UAE | মধ্যপ্রাচ্যে নয়া সমীকরণ! ইরানে হামলা চালিয়েছিল আমিরশাহীও? লাভান দ্বীপ তছনছ নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এতদিন কেবল আমেরিকা...

Iranian Aircraft | আমেরিকার চোখে ধুলো দিয়ে পাকিস্তানে লুকোনো ছিল ইরানের যুদ্ধবিমান! ফাঁস চাঞ্চল্যকর তথ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকা ও ইরানের মধ্যে সাম্প্রতিক...

Nepal | অবতরণের সময় বিপত্তি! যাত্রীবাহী বিমানের চাকায় আগুন, হুলস্থুল কাঠমান্ডু বিমানবন্দরে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবতরণের সময় বড়সড়ো দুর্ঘটনার হাত...