টর্নেডোর জেরে ২,৬০০ বিমান বাতিল, চরম দুর্ভোগে যাত্রীরা

শেষ আপডেট:

ওয়াশিংটন: টর্নেডোর জেরে বিপর্যস্ত আমেরিকা। বাতিল করা হয়েছে ২,৬০০টি বিমান। বিমান ওঠানামাতেও এর প্রভাব পড়েছে। বেশকিছু বিমান দেরিতে চলাচল করছে। অনেক বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবচেয়ে বেশি বিমান বাতিল হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।

দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তরফে ওয়াশিংটন ডিসিতে টর্নেডোর সতর্কতা জারি করেছে। এছাড়াও টেনেসি থেকে নিউ ইয়র্ক পর্যন্ত আমেরিকার ১০টি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ায় প্রায় ২ লক্ষ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। উপকূল অঞ্চলগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ ক্যারোলাইনায় ঝড়ে গাছ পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফ্লোরেন্সে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আলাবামা, জর্জিয়া, উত্তর এবং দক্ষিণ ক্যারোলাইনা, মেরিল্যান্ড, নিউ জার্সি, ডেলাওয়ার, পেনসিলভেনিয়া, টেনেসি, পশ্চিম ভর্জিনিয়া এবং ভার্জিনিয়ায় ১১ লক্ষ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে প্রশাসন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Pro tem Speaker Tapas Roy Oath | বিধানসভার প্রোটেম স্পিকার পদে শপথ তাপস রায়ের, বুধ-বৃহস্পতি বিধায়কদের মেগা শপথগ্রহণ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তীকালীন বা প্রোটেম...

UAE | মধ্যপ্রাচ্যে নয়া সমীকরণ! ইরানে হামলা চালিয়েছিল আমিরশাহীও? লাভান দ্বীপ তছনছ নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এতদিন কেবল আমেরিকা...