কালাহান্ডির জঙ্গলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৩ মাওবাদী

শেষ আপডেট:

ভুবনেশ্বর: কালাহান্ডির জঙ্গলে ওডিশা পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৩ মাওবাদী। মাওবাদীদের গুলিতে এক পুলিশ আধিকারিকও আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কালাহান্ডি ও কন্ধামল জেলার সীমানাবর্তী জঙ্গলে পুলিশ টহল দিচ্ছিল। সেই সময় ওই সংঘর্ষ হয়। ঘটনার পর এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

ওডিশা পুলিশের ডিজি সুনীল বনশল বলেছেন, ‘গতকাল সকালে পুলিশের  টহলদারির সময় কালাহান্ডি ও কন্ধামল জেলার সীমানাবর্তী জঙ্গলে সংঘর্ষ হয়। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে অন্তত তিন জন মাওবাদী নিহত হয়েছেন।’ এছাড়া মাওবাদীদের গুলিতে পুলিশের ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকও আহত হয়েছেন বলে জানিয়েছেন বনশল। তিনি আরও জানান, ওই আধিকারিককে দ্রুত বোলাঙ্গিরের ভীমা ভোই মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর ওডিশা পুলিশের এসওজি (স্পেশাল অপারেশন গ্রুপ)-র সদস্যরা ওই এলাকায় তল্লাশি শুরু করেছেন।

Categories
Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

EPFO | হোয়াটসঅ্যাপেই মিলবে পিএফ-এর যাবতীয় তথ্য! কীভাবে? জেনে নিন… 

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের...

Yogi Adityanath | জায়গা না থাকলে জনসংখ্যা কমান, নমাজ বিতর্কে খোঁচা যোগীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : আগামী ২৮ মে বকরি...

Delhi Heatwave | রাতেও গনগনে আঁচে জ্বলছে দিল্লি! আগামী ৯ দিন পুড়বে উত্তর ভারত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গত দুই বছরে এমন আগুনে...

Indian Railways | নেপথ্যে সমাজবিরোধী চক্র! পরপর ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের অভিযোগ রেলের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একের পর এক ট্রেনে ভয়াবহ...