শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ কর্ণাটকে, ২২৪ আসনে ত্রিমুখী লড়াই

শেষ আপডেট:

বেঙ্গালুরু: কর্ণাটকে শুরু বিধানসভা নির্বাচন। বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ২২৪টি বিধানসভা কেন্দ্রে এক দফাতেই ভোটগ্রহণ হবে। আগামী ১৩ মে ফল ঘোষণা।

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ১০৪টি আসনে জয় পেয়েছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল ৮০টি আসন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি দেবেগৌড়ার দল জেডি(এস)-এর দখলে ছিল মাত্র ৩৭টি আসন। সেই সময় কংগ্রেসের সঙ্গে পারস্পরিক সমঝোতার ফল হিসেবে মুখ্যমন্ত্রীর কুরশি দখল করেছিলেন দেবেগৌড়া পুত্র কুমারস্বামী। যদিও সেই সরকারের আয়ু ছিল মাত্র এক বছর। ২০১৯ সালেই কংগ্রেস এবং জেডিএস-এর প্রায় ২০ জন বিধায়ক নিজেদের দল ত্যাগ করে যোগ দেন বিজেপিতে। বিধায়ক ভাঙিয়েই কর্ণাটকের ক্ষমতা দখল করেছিল বিজেপি। মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন বাসবরাজ বোম্মাই।

চলতি নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখতে চলেছে কর্ণাটকবাসী। এবারের ভোটে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ছাড়া অন্যান্য হেভিওয়েট প্রার্থীদের তালিকায় রয়েছেন রাজ্যের তিনজন প্রাক্তন মুখ্যমন্ত্রী- জেডি(এস) এর এইচডি কুমারস্বামী, কংগ্রেসের সিদ্দারামাইয়া, কংগ্রেসেরই জগদীশ শেট্টার। এছাড়া প্রার্থী তালিকায় রয়েছেন প্রদেশ সংঘের সভাপতি ডিকে শিবকুমার এবং বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিটি রবিও। কর্ণাটকে এবার মোট ভোটার ৫ কোটি ৩০ লক্ষ। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা প্রায় ২ কোটি ৬৬ লক্ষ এবং মহিলা ২ কোটি ৬২ লক্ষ।

Categories
Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Chandrababu Naidu | দ্বিতীয় সন্তান নিলেই মিলবে ২৫ হাজার! রাজ্যে জন্মহার বাড়াতে চন্দ্রবাবু নাইডুর অভিনব প্রস্তাব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্রমশ কমছে জন্মহার, যা...

Sukhoi Su-30 | অসমে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান: নিহত ২ পাইলট!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা।অসমের কার্বি...

Russian Oil | মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ভারতীয় রিফাইনারিদের জন্য রুশ তেল ক্রয়ে ৩০ দিনের ‘সাময়িক ছাড়’ ঘোষণা আমেরিকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা...

Sukhoi Su-30MKI | অসমের আকাশে রহস্যময়ভাবে নিখোঁজ বায়ুসেনার সুখোই Su-30MKI: শুরু হয়েছে জোরকদমে তল্লাশি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অসমের আকাশে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা।...