ডাক পার্সেল লেখা কনটেনার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, উদ্ধার ৩৭টি মোষ

শেষ আপডেট:

খড়িবাড়ি: পুলিশের চোখকে ফাঁকি দিয়ে অভিনব কায়দায় মোষ পাচারের চেষ্টা। সেই চেষ্টা ভেস্তে দিল খড়িবাড়ি থানার পুলিশ। ডাক পার্সেল লেখা কনটেনারে মোষ বোঝাই করে পাচারের চেষ্টা করেছিল পাচারকারীরা। পুলিশের অভিযানে ১০ চাকার ট্রাক থেকে উদ্ধার হয় ৩৭টি মোষ। মোষ পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয় মহম্মদ আলম নামে এক পাচারকারী। ধৃত পাচারকারী মুরাদাবাদের বাসিন্দা। ধৃতকে শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠাবে খড়িবাড়ি পুলিশ।

জানা গিয়েছে, গোপনসূত্রে খবরের ভিত্তিতে আজ দুপরে খড়িবাড়ি পুলিশ ডাক পার্সেল লেখা একটি কন্টেনারকে আটক করে। খড়িবাড়ি-ঘোষপুকুর সড়কে কল্যাণপুর নাকা চেকিং পয়েন্টে কনটেনার টিকে আটক করে তল্লাশি চালায়। কন্টেনারের দরজা খুলতেই ভেতর থেকে উদ্ধার হয় ৩৭টি মোষ। চালক মোষগুলির কোন বৈধ কাগজপত্র দেখতে না পারায় চালককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে মোষগুলি বিহারের আরারিয়া থেকে গাড়িতে বোঝাই করে খড়িবাড়ি হয়ে অসমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মোষগুলি স্থানীয় খোয়ারে রাখা হয়েছে। আগামীকাল ধৃতকে আদালতে পাঠান হবে বলে খড়িবাড়ি পুলিশ সূত্রে জানা যায়।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Sujit Basu | সদ্য পরাজিত সুজিত এখন ইডি-র খাঁচায়! ‘প্রভাবশালী’ তত্ত্বে হেপাজতে নিতে মরিয়া তদন্তকারীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুরনিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রাতে...

Uttarkanya Scam | সচিবালয় থেকেই কাটমানি পাচার, উত্তরকন্যায় উদয়ন-ঘনিষ্ঠ ঠিকাদার সিন্ডিকেটের পর্দাফাঁস

উন্নয়নের গালভরা প্রতিশ্রুতির আড়ালে কি তবে নিঃশব্দে লুট হয়েছে...

Madan Mitra | অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মদন মিত্র, কেমন আছেন কামারহাটির বিধায়ক?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফের শারীরিক অসুস্থতার জেরে হাসপাতালে...

SSC | একই দিনে ইস্তফা পর্ষদ সভাপতি ও এসএসসি চেয়ারম্যানের, এবার কি তবে স্বচ্ছ নিয়োগের পথে শিক্ষা দপ্তর?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলায় প্রশাসনিক পরিবর্তনের রেশ এবার...