বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

মেলেনি বার্ধক্য ভাতা, বাড়ি বাড়ি ভিক্ষে করেই দিন কাটে ষাটোর্ধ্ব জামিলা বিবির

শেষ আপডেট:

সামসী: মেলেনি বার্ধক্য ভাতা। বাড়ি বাড়ি ভিক্ষে করেই দিন কাটে ষাটোর্ধ্ব বৃদ্ধা জামিলা বিবির। বাড়ি রতুয়া-২ ব্লকের শ্রীপুর শ্যামপুরে বাড়ি। একটি ভাঙাচোরা ঘরে অসুস্থ স্বামী শেখ রব্বুলকে(৬৬) নিয়ে বসবাস করেন তিনি। বাড়িতে শৌচালয়ও নেই। নেই জমি জায়গাও। দুই শতক ভিটে টুকুই সম্বল।

জামিলা বিবি জানিয়েছেন, তিনি এখনও বার্ধক্য ভাতা পাচ্ছেন না। যদিও দুয়ারে সরকার এমনকি ব্লক দপ্তরে গিয়েও কয়েকবার আবেদন করা হয়েছে। কিন্তু আজ অবধি ভাতা অধরা। বার্ধক্য ভাতা থেকে তার স্বামীও বঞ্চিত। আবাস যোজনার পাকা ঘরও পাননি। দুই ছেলে, দুই মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। আর দুই ছেলে বিয়ে করার পরই আলাদা থাকেন। ছেলেরা বাবা-মাকে দেখেন না। সংসারে কোনও আয় নেই। এক সময় স্বামী দিন মজুরি করে সংসার চালাতেন। কিন্তু এখন স্বামী অসুস্থ বলে চলা ফেরা করতে পারেন না। তাই সংসার চালাতে তিনি নিজেই বাড়ি বাড়ি ভিক্ষে করেন।

তিনি আরও বলেন, ‘বয়স হয়েছে। আগের মতো বেশি দূর আর যেতে পারিনা। ভগবানপুর, সামসী, মহেশপুর, শ্রীপুরের আশপাশেই ভিক্ষে করি। ভিক্ষে করে তিন বেলা খাবার জোটেনা। তার ওপর স্বামীর চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খাচ্ছি। কি যে করি ভেবে কুল পাচ্ছিনা। জামিলার কাতর আবেদন, অন্তত ভাতাটুকু চালু হলে খুব ভালো হতো। স্থানীয় পঞ্চায়েত সদস্য নুরসেবা খাতুন জানান, জামিলা বিবির ভাতার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। রতুয়া-২ এর বিডিওকে বলা হয়েছে। শীঘ্রই ভাতা চালু হয়ে যাবে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Mithun Chakraborty | রাজ্যকে ‘পশ্চিম বাংলাদেশ’ বানানোর ছক ছিল মমতার ফাইলে! ভাতারের সভা থেকে বিস্ফোরক মিঠুন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে...

Mamata Banerjee | নবান্নের নয়া গাইডলাইন! এসআইআর শুনানিতে সুপ্রিম নির্দেশ অমান্য নয়, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর...

SIR in West Bengal | এসআইআর শুনানিতে আরও সময়! সুপ্রিম নির্দেশে সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের, পিছোতে পারে চূড়ান্ত তালিকাপ্রকাশ 

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের...

Uttar Dinajpur | গোতিতে বর্ষায় স্কুল যাওয়া বন্ধ, প্রশাসন উদাসীন, চাঁদা তুলে সাঁকো তৈরি গ্রামবাসীর

মহম্মদ আশরাফুল হক, গোয়ালপোখর: উদ্দেশ্য ছিল, সেতু নির্মাণ হবে...