মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

মদনের অস্ত্রোপচার,বিধায়কের শারীরিক অবস্থা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে ১০ সদস্যের মেডিকেল বোর্ড

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কামারহাটির বিধায়ক মদন মিত্রের হাতের অস্ত্রোপচার করা হবে মঙ্গল কিংবা বুধবার, এমনটাই জানাল এসএসকেএম হাসপাতাল।বর্তমানে শারীরিকভাবে তিনি দুর্বল হয়ে পড়েছেন,প্রয়োজনে দেওয়া হচ্ছে অক্সিজেনও জানিয়েছেন চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ তৃণমূল বিধায়কের অ্যানেস্থেসিয়ার জন্য বেশ কয়েকটি পরীক্ষা করা হচ্ছে। সেইসব রিপোর্ট দেখেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। গত সোমবার শ্বাসকষ্টের সঙ্গে নিউমোনিয়ার উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তি হন মদন। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় আইসিইউতে।ওইদিন রাতেই শুরু হয় খিঁচুনি।সেই সময়ে উপস্থিত ছিলেন চিকিৎসকেরাও।খিঁচুনি এতটাই বেশি ছিল যে বেডের পাশে যে রেলিং তাতে তৃণমূল বিধায়কের বাঁ হাত ছিটকে গিয়ে লাগে। এই সময়েই কাঁধের একটি হাড় ভেঙে যায় বলে চিকিৎসকেরা জানান।

তৃণমূল বিধায়কের এক্সরে শুক্রবার।এক্সরে রিপোর্টে দেখা গেছে তাঁর অস্ত্রোপচার করা দরকার। তবে অস্ত্রোপচার করা যায়নি মদনের শারীরিক অবস্থা ততটা ভাল না থাকার জন্য।সব পরীক্ষা করার পর মঙ্গল বা বুধবার সেই অস্ত্রোপচার করা হতে পারে, তার জন্য গঠিত হয়েছে ১০ সদস্যের মেডিকেল বোর্ড। তারাই সিদ্ধান্ত নেবে পরিস্থিতি খতিয়ে দেখে অস্ত্রোপচারের।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Japan | জাপানে শক্তিশালী ভূমিকম্প, আঘাত হানতে পারে সুনামি! দ্রুত পদক্ষেপ সরকারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার জাপানের উত্তর উপকূলে আঘাত...

Berhampore | হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ প্রকল্পঃ ‘টাকার পাহাড়’ গুনতে আনা হল মেশিন!

পরাগ মজুমদার,বহরমপুর: হুমায়ুন কবীরের বাবরি মসজিদ শিলান্যাস ইস্যুকে কেন্দ্র...

Goa Night club Fire | ছিলেন রাঁধুনি! বাগডোগরার যুবকের মৃত্যুতে গোয়ার নাইটক্লাবের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

শিলিগুড়ি: রবিবার রাতে গোয়ার নাইট ক্লাবে আগুন (Goa Night...

Sonali Bibi | সোনালিকে দেখতে তৃণমূলের নেতা-নেত্রীদের অবাধ প্রবেশ, বাদ সংবাদমাধ্যম! উঠল প্রশ্ন

রামপুরহাট: সংবাদ মাধ্যমের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ থাকলেও হাসপাতালের প্রসূতি...