প্রতারণা মামলায় স্বস্তি নুসরতের, পরবর্তী শুনানি ২২ ডিসেম্বর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবাসন প্রতারণা মামলায় স্বস্তি পেলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান রুহি। সোমবার আলিপুর জজ কোর্টে এই মামলায় নুসরতের হাজিরার আবেদনের শুনানি হয়। তবে এদিন আদালতের তরফে চূড়ান্ত আদেশ আসেনি। দু’পক্ষের বক্তব্য শোনার পর নুসরতকে আদালতে হাজিরা দিতে হবে কিনা, সে ব্যাপারে নিশ্চিত করে নির্দেশ দেওয়া হয়নি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২২ ডিসেম্বর।
এদিন প্রতারিতদের তরফে আইনজীবী এই মামলায় নুসরতের আদালতে হাজিরা দেওয়ার পক্ষে সওয়াল করেন। পালটা সরকারি আইনজীবী আদালতে জানান, নুসরতের রোজ আসার প্রয়োজন নেই। শুধু চার্জ গঠনের দিন উপস্থিত থাকলেই হবে। নুসরতের আদালত হাজিরা সেদিনই চূড়ান্ত আদেশ দিতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

২০১৪-১৫ সালে নুসরত যে সংস্থার ডিরেক্টর ছিলেন সেই ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ ব্যাংক কর্মীদের সঙ্গে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা করেছে বলে অভিযোগ ওঠে। প্রতারিতদের দাবি, প্রথমে তাঁদের ২ কামরার ফ্ল্যাট দেবেন আশ্বস্ত করেছিলেন নুসরত। প্রতিশ্রুতি পূরণ করেননি। পরে বলা হয়, হিডকোর কাছে তিন কামরার ফ্ল্যাট দেবেন। বছর পেরিয়ে সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি। এরই মধ্যে নুসরত নিজে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট কেনেন। নুসরতের বিরুদ্ধে ব্যাংকের কর্মীরা প্রথমে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু সে সময়ে পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। এরপর আলিপুর আদালতে গিয়ে মামলা দায়ের করেন প্রতারিতরা। সম্প্রতি বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই অভিযোগ সামনে আনেন। এই প্রতারণাকাণ্ডে সক্রিয় হয়ে ওঠে ইডি। তদন্তকারীরা তাঁর কাছ থেকে নথি তলব করে। কিন্তু ইডির অভিযোগ, নুসরত পুরো তথ্য দেননি। এদিন সেই সংক্রান্ত মামলারই শুনানি ছিল।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Murshidabad | নিজের আপ্ত সহায়ককে খুনের অভিযোগ! মুর্শিদাবাদে ধৃত দাপুটে তৃণমূল নেতা এনায়েতুল্লা

পরাগ মজুমদার, মুর্শিদাবাদ: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হতেই শেষমেশ আইনের...

Durgapur | “দলের কেউ ফাঁসিয়েছে…”, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

রাজা বন্দোপাধ্যায়,দুর্গাপুর: প্রতারণা ও তোলাবাজির অভিযোগে দুর্গাপুর (Durgapur) নগর...

Assembly Live Stream WB | বিধানসভাতেও এবার লোকসভার ছোঁয়া! বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লির সংসদের মতোই এবার আমূল...

Mamata Banerjee | পরাজয়ের মেঘে নতুন সূর্যের খোঁজ? কালীঘাটে মমতার ‘নিরেট সোনা’র বার্তা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড়সড়ো ধাক্কা...