Lok Sabha Elections 2024 | ‘সাত দফাতেও গোহারা হারবে BJP’ ভবিষ্যদ্বাণী অভিষেকের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার বসিরহাটে নির্বাচনি জনসভা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিনের জনসভা থেকে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক। বললেন, ‘আট দফাতে হেরেছিলেন, সাত দফাতেও গোহারা হারবেন’‌।

বছরের শুরু থেকেই উত্তপ্ত বসিরহাটের সন্দেশখালি। এখনো পুরোপুরি শান্ত হয়নি পরিস্থিতি। এই আবহে আজ অভিষেকের সভা নিয়ে কৌতূহলী ছিল বাংলার ওয়াকিবহাল মহল। এদিন তাঁর বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ‘সাত দফায় ভোট করছে।আগের বার আট দফায় ভোট করেও গোহারা হেরেছেন, এবার সাত দফাতেও গোহারা হারবেন। সাত দফা, আট দফা, মানুষ আপনাদের বৈমাতৃসুলভ আচরণের জবাব দেবেন।করোনার সময় বলেছিল, কোভিড হচ্ছে বলে আট দফায় ভোট করাতে হচ্ছে। এখন কী হচ্ছে শুনি? এখন কী অজুহাত, কী টালবাহানা? তামিলনাড়ু, কেরল, কর্নাটক, মহারাষ্ট্রে ক’দফায় ভোট হয়?’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Chandranath Rath murder case | ৫০ সেকেন্ডে ১০ গুলি, খুনিরা অধরা

অদ্রি গড়াই, মধ্যমগ্রাম: রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ল গাড়ি। দু’দিক...

Kunal Ghosh | “পুরুর নীতি থেকে সরব না”, সরকার বদলালেও তৃণমূল ছাড়ছেন না কুণাল ঘোষ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনে (WB Election...

Suvendu Adhikari | বাংলার মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী, ঘোষণা শা-এর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে...

Chandranath murder case | পথে নামতে পদ্মের ব্যর্থতা ও চার কারণ

গৌতম সরকার শাসকসুলভ সংযম না সিদ্ধান্তহীনতা? শপথগ্রহণের আগে আইনশৃঙ্খলা রক্ষার...